এক্সপ্লোর

Bengal First Phase Election : হিংসা-অশান্তি কি ঠেকানো গেল ? এখন পর্যন্ত কোন জেলায় কী ঘটল ?

Election 2026 : যেসব জেলায় আজ ভোট হচ্ছে, সেখানে এখনও পর্যন্ত কী চিত্র উঠে আসছে ? দেখে নেওয়া যাক একনজরে...

কলকাতা : হিংসা-মুক্ত ভোট। এই ছিল রাজ্যবাসীর দাবি। নির্বাচন কমিশনও এবার ভোটে হিংসা রুখতে প্রথম থেকে তৎপরতা শুরু করে। প্রথম দফায় ভোটপর্ব বেশ কিছুক্ষণ অতিবাহিত। কিন্তু, হিংসা-অশান্তি কি আটকানো গেল ? যেসব জেলায় আজ ভোট হচ্ছে, সেখানে এখনও পর্যন্ত কী চিত্র উঠে আসছে ? দেখে নেওয়া যাক একনজরে...

কোচবিহার 

বিজেপি নেতাকে মার তৃণমূলের। ভোটের আগের রাতে শীতলকুচিতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নাম প্রহ্লাদ বর্মন। কোচবিহার জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি তিনি। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার রাতে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। অভিযোগ, আগের থেকেই তাঁর বাড়ির সামনে তৃণমূলের লোকজন জমায়েত করেছিলেন। তিনি পৌঁছতেই আচমকা তাঁর ওপরে হামলা চালানো হয়। বেধড়ক মারধরের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় তাঁর বাইকে। আক্রান্ত অবস্থায় তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূলের রাস্তা জ্যামিং

তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ২৩৭ নম্বর ও ২৩৮ নম্বর বুথের কিছুটা দূরে রাস্তা জ্যামিং করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই শুরু হল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযান। কার্যত লাঠি উঁচিয়ে তাড়া করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

ভোটদানে বাধা

তুফানগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের ১৭৬ নম্বর বুথে, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অভিযোগ। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ভোট কেন্দ্রে যান কয়েকজন বাসিন্দা।

আলিপুরদুয়ার 

বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটের আগের রাতে, মাদারিহাটের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নাম মিঠুন ওঁরাও। মাদারিহাটের বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্বুর
নির্বাচনী এজেন্ট তিনি। অভিযোগ, বুধবার রাতে ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁর ওপরে হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খয়েরবাড়ি অঞ্চলের উপপ্রধান সহ তৃণমূলের এক বুথ প্রেসিডেন্টও। আক্রান্ত অবস্থায় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও এই প্রসঙ্গে তৃণমূলেরর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। আলিপুরদুয়ারের ১২/১৭৬ নম্বর বুথের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল সেখানকার তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে। ঘটনাস্থল অরবিন্দ নগর প্রাথমিক বিদ্যালয়। সেই নিয়ে কার্যত অবজার্ভারের রোষের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। দফায় দফায় মেলে হুঁশিয়ারিও। পাল্টা ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী পরিতোষ দাসের বিরুদ্ধে এলাকায় বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল।

দক্ষিণ দিনাজপুর

সকাল থেকে একটু-আধটু গণ্ডগোল ছাড়া, সেঅর্থে হিংসার ঘটনা সামনে আসেনি। নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের পর ভোট নির্বিঘ্নেই শেষ হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু, সময় যত গড়াচ্ছে তত একের পর এক হিংসার ঘটনা সামনে আসতে শুরু করেছে। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের স্বয়ং প্রার্থীকেই মারধরের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের সামনেই কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে কিল-চড়-ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিছু আগেই তাঁর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ছাঞ্চল্য ছড়ায় ! দুষ্কৃতীদের ধাওয়া করতে দেখা যায় স্বয়ং বিজেপি প্রার্থীকেই। তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ ওঠে। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তদের ধাওয়া করেন প্রার্থী শুভেন্দু সরকার।

দার্জিলিং 

তৃণমূলের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ১৬৪ নম্বর ও ১৬৫ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টদের বুথের ভিতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুললেন এখানকার তৃণমূল প্রার্থী গৌতম দেব। এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফলস্ ভোটের অভিযোগ

শিলিগুড়ি কেন্দ্রের ভারতনগরে ফলস ভোটের অভিযোগ উঠল। ঘটনাস্থল ভারতনগরের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়। কাজল দাস নামে ওই মহিলা ভোটারের অভিযোগ, তিনি বুথে এসে প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর প্রিসাইডিং অফিসারের কাছে জানতে পারেন, তাঁর ভোট আগেই পড়ে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও এই ঘটনা ঘটায় রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে স্লিপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

মালদা

সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ। মোথাবাড়ির ৫৫ নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া ঘিরে তুমুল হৈ হট্টগোল। বালুয়াচড়া হাইস্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়। এই বুথের ভোটারদের একাংশের অভিযোগ, সকাল থেকে ফোন ধরছিলেন না সেক্টর অফিসার। খারাপ হয়ে যায় EVM মেশিনও। শেষমেষ সেক্টর অফিসার আসায়, তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এমনকী সরকারি আধিকারিককে মারধরও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় বুথের গেট বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে। প্রায় দেড় ঘণ্টা পর শেষমেষ শুরু হয় ভোটদান প্রক্রিয়া। এই কেন্দ্রেই আবার এক ভোটারের হাতে কালি দেখা গেলেও, তাঁর দাবি EVM মেশিন খারাপ থাকায় তিনি তখনও ভোট দেননি।  

মুর্শিদাবাদ

তৃণমূল প্রার্থীকে বোমা ছোড়ার অভিযোগ

ভোটের আগের রাতে নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ এক কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন সাহিনা মুমতাজ। অভিযোগ, সেইসময়, শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। সমস্ত অভিযোগ অস্বীকার করলেও ইঙ্গিতপূর্ণভাবে হুমায়ুন কবীর বলেছেন, আমার লোককে কেউ পাথর ছুড়লে তাকে কি রসগোল্লা ছুড়বে? একটা ঢিল ছুড়লে দুটো পাটকেল খেতে হবে।

সিপিএমের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গতকাল রাতে ডোমকলের রায়পুর গ্রামে, সিপিএম কর্মী মহবুল আনসারির বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম কর্মীর ছেলে রাকিবুল আনসারির হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। আক্রান্ত অবস্থায় বাবা-ছেলেকে ভর্তি করা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ছেলে রাকিবুলকে। বাবা-ছেলে দুজনেই ২১৭ নম্বর বুথের ভোটার। এই ঘটনায় আল আমিন মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি আছেন তিনিও।

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে

ডোমকলের ২১৭ নম্বর বুথ এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। গতকাল রাতে, এখানেই সিপিএম কর্মীদের ওপরে হামলা চালানো হয়। অভিযোগ, এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। ভয় দেখানো হচ্ছে ভোটারদের। এখনও পর্যন্ত এলাকায় নেই কোনও কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত বুথ পর্যন্তও পৌঁছতে পারেননি কোনও ভোটার। 

ইতিমধ্যেই ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন IPS হুমায়ুন কবীর। রায়পুরের বুথকেন্দ্রে আসলে তৃণমূল প্রার্থী প্রাক্তন IPS হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় ভোটারদের একাংশ। বিক্ষোভের জেরে কার্যত বুথ ছেড়ে বেরিয়ে যান তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, গোটাটাই বিরোধীদের চক্রান্ত। অন্যদিকে এক ভোটারের দাবি, তৃণমূল প্রার্থীই কিছুদিন আগে চামড়া গুটিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এত অশান্তি করে এখন শান্তি চাইতে এসেছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর ?

তৃণমূল বনাম হুমায়ুন কবীর

নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তাপ ছড়ায় নওদার শিবনগরে। বুথের সামনেই তৃণমূল বনাম আম জনতা উন্নয়ন পার্টি। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। তৃণমূল কর্মীদের দিকে কার্যত তেড়ে যান হুমায়ুন কবীর। একে অন্যকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকে।  দফায় দফায় ছড়ায় অশান্তি। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায় কেন্দ্রীয় বাহিনী। প্রতিবাদে রাস্তায় চেয়ার পেতে বসে পড়েন হুমায়ুন কবীর। পাল্টা বেঞ্চ পেতে বসেন তৃণমূল কর্মীরা। প্রায় ২ ঘণ্টা ধরে চলে এরকম পরিস্থিতি।

নতুন করে উত্তেজনা

বেলা ১২টা নাগাদ চেয়ার ছেড়ে অন্য বুথে যাওয়ার সিদ্ধান্ত নেন হুমায়ুন কবীর। নির্বাচনী এজেন্টকে নিয়ে অন্য বুথের দিকে গাড়ি ঘুরিয়ে যেতে গেলেই, বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে তৃণমূল। বাঁশ লাঠি নিয়ে তেড়ে আসে তৃণমূলের কর্মীরা। পাল্টা ইটবৃষ্টি শুরু করে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকেরাও। তৃণমূল বনাম আম জনতা উন্নয়ন পার্টির সংঘাতে নতুন করে ছড়ায় উত্তেজনা। হুমায়ুন কবীরের কনভয়ের গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। লাঠি, বাঁশ দিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। নওদা থানার মদত চলছে গুন্ডাগিরি, অভিযোগ তুললেন হুমায়ুন কবীর। 

স্লো ভোটিংয়ের অভিযোগ

জঙ্গিপুরের ৬৮ নম্বর বুথে প্রায় ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। এগোয়নি লাইন। জঙ্গিপুরের শ্রীকান্ত বাটি বিদ্যালয়ে ৬৮ নম্বর বুথে স্লো ভোটিং-এর অভিযোগ তোলেন ভোটারদের একাংশ। অভিযোগ, কমিশনের দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করেও সুরাহা হয়নি। এই নিয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের দাবি, পোলিং অফিসার খুব আস্তে কাজ করছেন বলে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আরও ভোটকর্মী চেয়ে পাঠানো হয়েছে কমিশনে। 

পূর্ব মেদিনীপুর 

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ময়নার বাকচার গোড়ামহল বুথের সামনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ফের বিক্ষোভের মুখে পড়েন সেখানকার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেন স্থানীয়দের একাংশ। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী আসতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পশ্চিম মেদিনীপুর

প্রভাবিত করার অভিযোগ-পাল্টা অভিযোগ

ভোট দিয়ে বেরনোর পর ভোটকেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের নারায়ণ বিদ্যাভবন হাইস্কুল। বিজেপির অভিযোগ, বুথের বাইরে অন্যায়ভাবে দাঁড়িয়ে ছিলেন তৃণমূলের বেশ কিছু নেতা। চলছিল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। পাল্টা বিজেপির বিরুদ্ধেও বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল।

প্রথম দফার ভোটে উত্তপ্ত পিংলা। ২ বিজেপি কর্মীকে আটকের অভিযোগ। থানায় হাজির বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। থানায় ঢুকতে গেলে পুলিশ থানার গেট বন্ধ করে বলে অভিযোগ

ভোট দিলেই মিলছে ছোলা-মুড়ি। মেদিনীপুর বিধানসভার কলসিভাঙ্গা ও কুঁয়াবুড়ি এলাকায় বিজেপির টেন্ট থেকে ভোটারদের ছোলা মুড়ি দেওয়ার অভিযোগ। শুধু বিতর্কের মুখে ভোটার নয়, সবাইকেই মুড়ি-ঘুগনি দেওয়া হচ্ছে বলে দাবি বিজেপি কর্মীদের। 

বীরভূম 

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ

মুরারইয়ের গোরসা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট চলাকালীন সংঘর্ষে জড়াল তৃণমূল ও কংগ্রেস। দুই কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর ও তাদের মাথা ফাটিয়ে দেওয়া অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দুই কংগ্রেস কর্মীকেই মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফে। 

বিজেপির এজেন্টের মাথা ফাটল। লাভপুরের আমোদপুরের কাছে দুষ্কৃতীদের মারে রক্ত ঝরল বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। নাম বিশ্বজিৎ মণ্ডল। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক পদে রয়েছেন তিনি। এই ঘটনায় বুথের ৫ জন আহত হয়েছেন বলে দাবি বিজেপির।

প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুবরাজপুরে তৃণমূলের বিরুদ্ধে মুড়ি-ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল বিজেপি। ঘটনাস্থল দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ড। আর এই অভিযোগ ঘিরে বচসা থেকে হাতাহাতিতে জড়াল তৃণমূল ও বিজেপি দুই পক্ষ। ঘুগনির দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও দুবরাজপুর থানার পুলিশ।

EVM খারাপ

ভোটদান প্রক্রিয়া শুরু হতেই, বীরভূমের একাধিক বুথে খারাপ হয় EVM। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। সিউড়ির ১৩৫ নম্বর ও ১৫৯ নম্বর বুথে খারাপ হয়ে যায় EVM। সেইসঙ্গে বোলপুর বিধানসভার ১৬১ নম্বর বুথেও দীর্ঘক্ষণ EVM খারাপ হয়ে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি হলে, SDPO রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে।

মুরারইয়ে ভোট চলাকালীন কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ

মুরারই বিধানসভার গোরসা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের ঘটনা। ২ কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
২ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget