এক্সপ্লোর

Left Candidate List: আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট

Loksabha Election 2024: ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে দেরি করতে চাইছে না কোনও রাজনৈতিক দলই।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট (Left Candidate List)। ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থীতালিকা। 

প্রার্থীতালিকা প্রকাশ: বেজে গিয়েছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা। ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে দেরি করতে চাইছে না কোনও রাজনৈতিক দলই। ৪২ আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। দফায় দফায় প্রার্থীতালিকা প্রকাশ করছে বিজেপি এবং কংগ্রেস। যদিও এরাজ্যে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। আজ বিকেলে বৈঠকের পরই প্রকাশ করা হতে পারে প্রথম দফার প্রার্থীতালিকা। প্রার্থীদের নাম ঘোষণা রেখেই প্রার্থীদের নাম ঘোষণা করবেন বিমান বসু। 

গতকালই জানা গিয়েছিল প্রথম দফায় দমদম, যাদবপুর, বসিরহাট, বীরভূমে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। এদিকে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কংগ্রেসের জন্য অপেক্ষা করে প্রথম দফায় ১০টি আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে আপাতত। কারণ, কংগ্রেসের হাইকম্যান্ডের তরফে এখনও কিছু আনুষ্ঠানিক জানানো হয়নি। যদিও রাজ্য কংগ্রেসের সঙ্গে বাম নেতাদের আলোচনা কিছুটা এগিয়েছে বলে খবর। কংগ্রেসের হাইকম্যান্ড কিছু না জানানোয় আর অপেক্ষা করতে চাইছে না বামেরা। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে তারা। দলীয় সূত্রে খবর, দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বাম প্রার্থী প্রতীক উর রহমান। শ্রীরামপুর কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। দক্ষিণ কলকাতায় সিপিএমের সম্ভাব্য প্রার্থী সায়রা শাহ হালিম। হাওড়ায় সিপিএমের সম্ভাব্য প্রার্থী সুমিত্র অধিকারী। 

এদিকে দু'দফায় প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি এবং কংগ্রেস। গত ১০ মার্চ ৪২টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। এরই মধ্যে গতকাল দ্বিতীয় প্রার্থীতালিকা (BJP Candidates List) প্রকাশ করেছে বিজেপি। মোট ৭২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ বারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু হেভিওয়েট নাম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Amit Shah On CAA: 'কোনও রাজ্য CAA আটকাতে পারবে না' সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget