এক্সপ্লোর

Amit Shah On CAA: 'কোনও রাজ্য CAA আটকাতে পারবে না' সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah: 'কংগ্রেস তোষণের জন্য প্রতিশ্রুতি কখনও পূরণ করেনি, নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি পূরণ করেছেন' মন্তব্য অমিত শাহর।

নয়াদিল্লি: কোনও রাজ্য চাইলেও আটকাতে পারবে না CAA। স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, CAA কখনও প্রত্যাহার করা হবে না। 

কী জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

লোকসভা নির্বাচনের আগে CAA কার্যকর হতেই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। একাধিক রাজ্য CAA কার্যকরের বিরোধিতা করেছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, এরাজ্যে CAA কার্যকর হতে তিনি দেবেন না। কিন্তু রাজ্যের এবিষয় ক্ষমতা কতটা? তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'সিএএ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। রাজ্য সরকারের কোনও ক্ষমতা নেই সিএএ-কে আটকানোর। নাগরিকত্ব প্রদানের বিষয় সম্পূর্ণ কেন্দ্রর বিষয়, রাজ্যের কোনও ভূমিকা নেই।' পাশাপাশি অমিত শাহ দাবি করেন, 'এখন ভোটের জন্য বিরোধিতা হচ্ছে, কিন্তু পরে সবাই সমর্থন করবেন।'

আইন পাস হওয়ার সাড়ে চার বছরের মাথায়, লোকসভা ভোটের মুখে CAA চালু করেছে মোদি সরকার। আর তা নিয়েই এখন জোর তর্ক-বিতর্ক বঙ্গ রাজনীতিতে। গতকালও CAA-র তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করেন তৃণমূলনেত্রী। গতকাল তিনি বলেন, “অসমে আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। দুই হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে। এটা মানুষকে একটা আতঙ্ক  সৃষ্টি করা। একদিকে ED, একদিকে CBI, একদিকে CAA, আর CAA-র ভাই হচ্ছে NRC। সেই জন্য আমাদের বিরোধিতা করতে হচ্ছে। এটা ভোটে আমাদের বড় ইস্যু হবে।’’ নাগরিকত্বের জন্য পোর্টাল চালু হওয়া প্রসঙ্গে তিনি গতকাল বলেছিলেন, “আপনার ওপর ডিপেন্ড করছে আপনি অ্যাপ্লাই করবেন কি না। আর ওই অ্যাপ্লাই করলেও মনে রাখবেন, পোর্টাল কাকে অ্যাপ্লাই করবে? কোনও নাম আছে? এমপাওয়ারমেন্ট কমিটি কোথায়? আর সে কমিটি হলেও সে দায়িত্ব নেবে? যাকে ইচ্ছে বাদ দেবে, যাকে ইচ্ছে রাখবে, তারপর NRC-তে ঢুকবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Seikh Shahjahan: শেখ শাহজাহানের ভাই সহ ঘনিষ্ঠদের নোটিস, আজ নিজাম প্যালেসে তলব

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget