এক্সপ্লোর

রাজ্যে ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল, ইঙ্গিত এবিপি আনন্দ-নিয়েলসেন সমীক্ষায়

কলকাতা:বাংলার মসনদে এবার কে? শেষ হাসি হাসবে কারা? এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত, ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল। সমীক্ষা অনুযায়ী,তৃণমূল পেতে পারে ১৬৩টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১২৬টি আসন। বিজেপি পেতে পারে একটি আসন। অন্যান্য চারটি। ভোট শতাংশের ভিত্তিতে কার কত আসন পেতে পারে, তারও ইঙ্গিত মিলেছে। এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট। জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট। গত লোকসভা ভোটে যে বিজেপি প্রায় সতেরো শতাংশ ভোট পেয়েছিল, তাদের এবার ভোটের হার কমে সাত শতাংশ হতে পারে। অন্যান্য পেতে পারে সাত শতাংশ ভোট। এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায় উঠে আসা পর্যবেক্ষণ অনুযায়ী, যেখানে কংগ্রেস শক্তিশালী এবং তৃণমূল ক্যাডাররা দাপট দেখাতে পারেননি, সেখানে বাম-কংগ্রেস জোট এগিয়ে। তবে, গ্রামীণ এলাকায় তৃণমূলের জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি। গ্রামের ভোটে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পার হতে পারেন। বাম-কংগ্রেস জোট অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী,২৫টি আসনে অল্প ব্যবধানে জয়ের সম্ভাবনা তৃণমূলের। এই আসনগুলিতে তৃণমূল ৫ শতাংশেরও কম ব্যবধানে জয়ী হতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত।   বিধানসভা নির্বাচনে কোন দল ক’টি আসন পেতে পারে? ফলঘোষণার আগে সেই আভাস পেতে পোস্ট পোল বা ভোট পরবর্তী সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ-নিয়েলসেন। এগজিট পোলের সঙ্গে এই পোস্ট পোলের কিছু ফারাক রয়েছে। এগজিট পোল হয় ভোটের দিন। আর, পোস্ট পোল সমীক্ষা হয় ভোটের পর। এগজিট পোলের ক্ষেত্রে ভোট দিয়ে বেরনোর সময়ই বুথের কাছে ভোটারদের প্রশ্ন করা হয়। এক্ষেত্রে ভোটারদের ওপর চাপ থাকতে পারে। কিন্তু, পোস্ট পোল সমীক্ষায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গোপন ব্যালটের মাধ্যমে মতামত জানতে চাওয়া হয়। নিশ্চিত করা হয় তাঁদের পরিচয় প্রকাশ্যে আসবে না। ফলে এক্ষেত্রে মতামত জানাতে ভোটারদের ওপর কোনও চাপ থাকে না। এগজিট পোলের ক্ষেত্রে আট থেকে দশটি বুথকে বেছে নেওয়া হয়। তার প্রত্যেকটিতে ৩০ থেকে ৪৫ মিনিট ধরে নমুনা সংগ্রহ করা হয়। ফলে এতে সেই বুথের সামগ্রিক ছবির প্রতিফলন নাও ঘটতে পারে। কিন্তু, পোস্ট পোল ভোটের পর হওয়ায়, তথ্য বিশ্লেষণের জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। এবিপি আনন্দ-নিয়েলসেন পোস্ট পোলের ক্ষেত্রে সমীক্ষকরা ৩৪ হাজার ৫২৬ জনের সঙ্গে কথা বলেছেন।সমীক্ষা চালানো হয়েছে ৫ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত।  

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget