এক্সপ্লোর

লক্ষ্য 'ভোট করানো', জেলবন্দি মদনের কেন্দ্রে বহিরাগত আশিস

কামারহাটি (উত্তর ২৪ পরগনা): দাদা জেলে। ভোট করাতে ভাই চলে এলেন বীরভূম থেকে! ভোটের দিন মদন মিত্রর নির্বাচনী কেন্দ্র দাপিয়ে বেড়ালেন বীরভূমের বিতর্কিত তৃণমূল নেতা আশিস দে! কিন্তু, বীরভূমের আশিস তো উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বহিরাগত! তাতে অবশ্য কিছু এসে যায় না শাসক-নেতার! বীরভূমের এই তৃণমূল নেতা বীরদর্পে জানালেন, সীতারাম-সিদ্ধার্থনাথ আসতে পারে দিল্লি থেকে! আর আমি পশ্চিমবঙ্গে থেকে ভোট করাতে পারি না? কিন্তু, পর্যবেক্ষকরা বলছেন, শাসক নেতার এই যুক্তি ধোপে টেকে না! কারণ, তিনি যাঁদের নাম করছেন, তাঁরা প্রচার করেছেন, চলেও গিয়েছেন! ভোটের দিন নিয়ম ভেঙে বাইরে থেকে কোনও জায়গায় গিয়ে ভোট করাচ্ছেন না! কিন্তু, আশিস কি আইনের ধার ধারেন? বিরোধীদের কটাক্ষ, কথা শুনে তো মোটেই মনে হয় না। তাই তো স্পষ্টই জানিয়ে দিয়েছেন, মদন মিত্রর টানেই তাঁর বীরভূম থেকে কামারহাটিতে ছুটে আসা। বললেন, মদন দা ভাল লোক। মদনের জন্যই এসেছি। বুথে বুথে যাচ্ছি, ভোটারদের সঙ্গে কথা বলছি। যদিও বিরোধীদের বক্তব্য, ‘ভোট-ম্যানেজ’ করার লক্ষ্যে অনুব্রত মণ্ডলের জেলার এই তৃণমূল নেতাকে যে কামারহাটিতে আনা হয়েছে, তা দিনের আলোর মতো স্পষ্ট। এই প্রসঙ্গে, কামারহাটিতে এসে করা আশিস দে-র সাম্প্রতিক একটি মন্তব্যকে সামনে আনছে বিরোধীরা। যেখানে ঘুরিয়ে ভোটের দিন সন্ত্রাসের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল পরিচালিত পুর-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক! বলেছিলেন, যদি বলে, সন্ত্রাসের নির্বাচন হবে, তাহলে সন্ত্রাসের নির্বাচনই হবে। এই হুমকির দেড় মাস কাটতে না কাটতেই ফের কামারহাটিতে আশিস! ভোটের দিন বুক ফুলিয়ে দিনভর চক্কর কাটলেন একাধিক বুথে। রীতিমতো ক্যাম্প করে ভোটারদের গ্লুকোজও খাওয়ালেন! কিন্তু, আজ যাঁর হাতে গ্লুকোজের কৌটো, ২০১২ সালের ৯ নভেম্বর তাঁর হাতেই দেখা গিয়েছিল উদ্যত আগ্নেয়াস্ত্র! তৃণমূল নেতা আশিস দে-র তাণ্ডবের ছবি ধরা পড়েছিল বীরভূমের সিউড়ির একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজে! হাসপাতাল কর্মীদের হুমকিও দিয়েছিলেন তিনি! সংবাদমাধ্যমে সেই ছবি প্রকাশ পাওয়ার পর বাধ্য হয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল আশিস দে-কে৷ কিন্তু, তারপর যে কে সেই! এবার বহিরাগত হয়েও কামারহাটিতে ভোট-তদারকি করলেন তিনি! বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget