এক্সপ্লোর

অম্বিকেশের সমর্থনে প্রচারে নেমে তৃণমূলকে আক্রমণ প্রাক্তন আমলা অর্ধেন্দুর

কলকাতা: নারদ নিউজের স্টিং অপারেশন থেকে পোস্তার উড়ালপুল বিপর্যয়। দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন। নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর হয়ে প্রচারে নেমে বাম-কংগ্রেস জোটের পক্ষে জোরাল সওয়াল করেন তিনি। দুর্নীতিকে হাতিয়ার করে এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট-ময়দানে নেমেছে সিপিএম-কংগ্রেস। শনিবার সেই আক্রমণের তীক্ষ্ণতা যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়ে গেলেন দীর্ঘদিন রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলানো অর্ধেন্দু সেন। বেহালা পূর্বে, বাম-কংগ্রেস জোট সমর্থিত নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর হয়ে এদিন প্রচারে নামেন অর্ধেন্দু সেন। কেন জোটকে সমর্থন, তার স্বপক্ষে জোরাল যুক্তিও দিয়েছেন এই প্রাক্তন আমলা। তিনি বলেন, তৃণমূলকে সরালে কাকে আনব। দু’টো দলে বড় বদল হয়েছে, তবেই না জোট হয়েছে। দু’টো দলে গণতান্ত্রিকরণ হয়েছে। জোটকে সফল করা গেলে সেই প্রক্রিয়া তরান্বিত হবে। সাম্প্রতিক যে সব ইস্যুতে তৃণমূল সরকার বিড়ম্বনায় পড়েছে, এ দিন সে সব প্রসঙ্গেই সরব হন প্রাক্তন মুখ্যসচিব। কখনও উড়ালপুল বিপর্যয় নিয়ে তাঁর গলায় শোনা গিয়েছে তৃণমূল সরকারের উদ্দেশ্যে তীব্র শ্লেষ। বলেন, বাম আমলের চুক্তি বলে ওনার কোনও দায়িত্ব নেই? সিমেন্টের বস্তা দেখলাম, সেগুলোও বাম আমলের! রজত বক্সী এই আমলের, তার দায়িত্ব নিক। শোভন কী ভাবছেন? নারদেও আছেন, উড়ালপুলেও আছেন। কী বলছেন? বলার কি অনুমতি পেয়েছেন? এদিনের সভায় অর্ধেন্দু সেনের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ও। তৃণমূলের আমলে রাজ্যে গণতন্ত্র আক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনিও। অনেকে বলছেন, অর্ধেন্দু সেনের এদিনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তিনি দীর্ঘদিন মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। প্রশাসনের একেবারে অন্দরমহলে থেকে কাজ করেছেন। এহেন অর্ধেন্দু সেন যদি কোনও সরকারের দুর্বল জায়গা চিহ্নিত করে দেন, তবে তা এক অন্য গুরুত্ব পায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget