এক্সপ্লোর

জারি ১৪৪ ধারা, ভোটে বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ

কলকাতা: বিধানসভা ভোটে বিধাননগরে বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ বিধাননগর কমিশনারেটের। বহিরাগতদের বিধাননগর ছাড়ার নির্দেশ। বিধাননগর সহ উত্তর ২৪ পরগনা ও হাওড়াতে জারি ১৪৪ ধারা। পুরভোটে বহিরাগত তাণ্ডবে রক্তাক্ত হয়েছিল বিধাননগর। ছাপ্পা, বুথ জ্যাম থেকে ভোটারদের ওপর হামলা-- বাদ যায়নি কিছুই। আক্রান্ত হন এবিপি আনন্দ সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধি। সেইসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, বিধানসভা ভোটে যাতে আর দৌরাত্ম্য দেখাতে না পারে বহিরাগতরা, সেজন্য বিধাননগরে বহিরাগতদের অনুপ্রবেশ রুখতে সচেষ্ট পুলিশ। বিধাননগর কমিশনারেটের দাবি, শনিবার সন্ধে থেকেই মাইকিং করে বহিরাগতদের বিধাননগর ছাড়তে বলা হয়েছে। এলাকার হোটেল ও গেস্ট হাউসগুলির কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, পরিচয়পত্র যাচাই না করে কাউকে থাকতে দেওয়া যাবে না। ভোট শেষ না হওয়া পর্যন্ত বিধাননগরে সমস্ত নির্মীয়মাণ বাড়ির কাজ বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে। এলাকা ছাড়তে বলা হয়েছে ঠিকাশ্রমিকদের। বিধাননগর কমিশনারেটের ডিসি সদর নিসাদ পরভেজ বলেন, বহিরাগতদের তাণ্ডব ঠেকাতে আমরা বদ্ধপরিকর, বিধাননগরে জুড়ে নাকা পয়েন্ট করা হয়েছে, চলছে তল্লাশি। সোমবার ভোটের দিন বিধাননগরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশের ২২,০০০ কর্মী। পাশাপাশি থাকবে ৫১০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শনিবার বিধাননগরে এসে পৌঁছেছে সেই ৫১ কোম্পানি বাহিনী। সুকান্তনগর, মহিষবাথান, ছয়নাভি এলাকায় এদিন রুটমার্চ করেন জওয়ানরা। তল্লাশি চালানো হয় বিধাননগর ও সংলগ্ন এলাকায়। সোমবার, হাওড়া ও উত্তর ২৪ পরগনা মোট ৬৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, হাওড়া শহরে ৭৫০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ৩০০০ রাজ্য পুলিশ থাকবে। গ্রামীণ হাওড়ায় থাকবে ১৫২০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ৫০০০ হাজার রাজ্য পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের জন্য বরাদ্দ কেন্দ্রীয় বাহিনীর ১৩৭০০ জওয়ান ও ৫০০০ হাজার রাজ্য পুলিশ। উত্তর ২৪ পরগনার বাকী এলাকায় ২৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮০০০ রাজ্য পুলিশ থাকবে। নির্বাচন উপলক্ষ্যে দুই জেলাতেই শনিবার সন্ধে ৬টা থেকে জারি হয়েছে ১৪৪ ধারা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget