এক্সপ্লোর

Suvendu Adhikari: ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, শিখ সমাজ: শুভেন্দু অধিকারী

West Bengal Election Result 2026: মমতার নিজের গড় ভবানীপুরেও শুভেন্দুর জয়। ১৫,১১৪ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা।

কলকাতা: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয়। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এবার মমতার নিজের গড় ভবানীপুরেও শুভেন্দুর জয়। ১৫,১১৪ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা। নির্বাচনে নন্দীগ্রামের পর ভবানীপুর, দুটো কেন্দ্রেই জয় ছিনিয়ে নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন, 'আমাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদেরকে প্রনাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। আমাকে জিতিয়েছে হিন্দুরা, শিখ সমাজ। আমার এই সিট জেতা প্রয়োজন ছিল। এই আসন হারলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হত না। ধন্যবাদ জানাব বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদিজিকে। আর কৃতজ্ঞতা জানাব আমার নেতা অমিত শাহজিকে। আমার এই জয়ের পেছনে রয়েছে তিনশো বিজেপি কর্মী ও হিন্দু যাঁরা শহিদ হয়েছেন। হরগোবিন্দ দাস ও চন্দন দাস সহ যাঁরা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের এই জয় উৎসর্গ করলাম।'

এবারের বিধানসভা নির্বাচন থেকে দুটো কেন্দ্রে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন। পাঁচ বছর পর ফের একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর নিজের গড়েও লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সঙ্গে নন্দীগ্রামে নিজের গড়েও দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর দুটো আসনেই বাজিমাত করলেন তিনি। ভবানীপুরে ২০ রাউন্ড গণনা শেষে ১৫,১১৪ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ৯৯৬৫ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু। মুসলিম ভোট যে শুভেন্দু পাননি, তা নিজেও মেনে নিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন, 'নন্দীগ্রামে ৬৫ হাজারের মত মুসলিম ভোট রয়েছে। তাই সেই ভোটটা আমি পাইনি। তাই ওখানে বেশি মার্জিনে জিততে পারিনি। অন্যদিকে, ভবানীপুরে ৩৫ হাজার মুসলিম ভোটার ছিল। তাই এখানে ব্য়বধান বেশি ছিল আমার।'

ছাব্বিশের বিধানসভা ভোট যে এবার অন্যরকম হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল আগেই! শুরুতেই কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। ফলে ঝাড়াই-বাছাইয়ের পরে তৈরি হয়েছিল স্বচ্ছ ভোটার তালিকা! গত ১৫ মার্চ, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। একুশে আট দফায় ভোট হলেও, এবার মাত্র দু'দফায় ভোট হয় রাজ্যে! আর নজিরবিহীন ভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget