এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: বিজেপি-র টিকিটে ভোটের প্রার্থী, উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সঙ্ঘ, পাল্টা জবাব এল...

Bharat Sevashram Sangha Expels Utpal Maharaj: আগেই পদত্যাগ করেছেন, দাবি উৎপল মহারাজের।

কলকাতা: স্বামী জ্যোতির্ময়ানন্দ ওরফে উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়েছেন তিনি। এর পরই বিবৃতি প্রকাশ করে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। যদিও উৎপল মহারাজের দাবি, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। আর সেই নিয়েই জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। (Bharat Sevashram Sangha Expels Utpal Maharaj)

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে উৎপল মহারাজকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাঁর নাম ঘোষণা হতেই হইচই শুরু হয়। আর তার পরই, গত ১৯ মার্চ ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, উৎপল মহারাজকে বহিষ্কার করা হয়েছে। কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ তাঁকে বহিষ্কার করেন। (West Bengal Assembly Elections 2026)

লিখিত বিবৃতিতে বলা হয়, ‘স্বামী জ্যোতির্ময়ানন্দ (উৎপল মহারাজ) রাজনৈতিক ফাঁদে পা দিয়ে, আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগদান করেছেন। এই সংবাদ পাওয়া মাত্রই সঙ্ঘ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে কোনও ভাবেই সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী রাজনৈতিক কাজকর্মে যুক্ত হতে পারেন না’।

উৎপল মহারাজকে বহিষ্কারের কারণ ব্যাখ্যা করে বলে হয়, ‘রাজনৈতিক দলের প্রভাবে বা প্রলোভনে পা দিলে, তাঁর ধর্মজীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা ধর্মজীবনকে ত্যাগের মহিমা থেকে চ্যুত করে ভোগের আসক্তিতে ডুবিয়ে দেয়…ভবিষ্যতে যাতে এরকম প্রলোভনে পা দিয়ে কেউ না যান, তার জন্য সঙ্ঘ কর্তৃপক্ষ বিশেষ ভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত। এই পথে পা বাড়ালে যাবতীয় সুকৃতি এবং সংস্কার নষ্ট হয়ে পুনরায় সাংসারিক মায়াজালে জর্জরিত হয়ে ঘৃণিত জীবন যাপন করে। সঙ্ঘের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তোমরা সচেতন হও, সাবধান হও’।

স্বামী বিশ্বাত্মানন্দের বহিষ্কারপত্রকে সম্মান জানালেও, উৎপল মহারাজের দাবি, পদত্যাগ করেই রাজনীতিতে এসেছেন তিনি। বলেন, “ভারত সেবাশ্রম সঙ্ঘে থেকে প্রত্যক্ষ রাজনীতি করা যায় না। এটাই সঙ্ঘের নিয়ম। তাই আমি ব্যক্তিগত সিদ্ধান্তে প্রত্যক্ষ রাজনীতিতে এসেছি। তার জন্য প্রথম প্রেসকে জানাই, ভারত সেবাশ্রম সঙ্ঘের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। ১৭ তারিখ ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি স্বামীজীদের। স্বামীজীরা আমার সেই ইস্তফাপত্রকে স্বীকৃতি দিয়েছেন।” কিন্তু বহিষ্কারপত্র কেন প্রকাশ করা হল? তাতে উৎপল মহারাজ বলেন, “সেটা স্বামীজীরা বলতে পারবেন। সঙ্ঘের ধারা অনুসারে সেটা ঠিক আছে। বেশি কিছু বলব না।”

কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য যদিও উৎপল মহারাজের নিন্দা করেছেন। ধর্মকে সামনে রেখে বিজেপি কালিয়াগঞ্জে ভোটের বৈতরণী পার হতে চাইছে বলেও মনে করছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget