এক্সপ্লোর

Suvendu Adhikari: 'এই কেন্দ্রে জামাতিদের পরাজয় হবে', জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর! কাকে নিশানা?

রবিবার বিকেলে ভবানীপুরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী। একই সময়ে ভবানীপুরেই জনসংযোগ যাত্রা করেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: দোরগোড়ায় নির্বাচন (West Bengal Assembly ELection)। প্রথম দফা ভোটের আগে রবিবার, ভোটপ্রচারে ভবানীপুরের (Bhowanipore) কমিউনিটি বৈঠক থেকে বিজেপিকে (BJP) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই ভবানীপুরে দাঁড়িয়েই পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

২০২১-এ নন্দীগ্রামের পর, ছাব্বিশের বিধানসভা ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। মুখোমুখি লড়াইয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোট। তার আগে রবিবার, একইদিনে ভবানীপুরে বৈঠক ও পদযাত্রা করলেন দুই হেভিওয়েট প্রার্থী।                                               

রবিবার বিকেলে ভবানীপুরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী। একই সময়ে ভবানীপুরেই জনসংযোগ যাত্রা করেন শুভেন্দু অধিকারী। তারপর নির্বাচনী জনসভা থেকে দেন হুঙ্কার। তিনি বলেন, 'প্রথম দফার ভোট ২৩ তারিখ হতে দিন। ২৩ তারিখ রাত সাড়ে ৮টায় ভবানীপুরে ঢুকব। ৪ তারিখে গণনাকেন্দ্রে হারিয়ে, আপনাদের দেওয়া জয়ের সার্টিফিকেটটা নিয়ে সোজা মোদিজির কাছে চলে যাব। বিকাশবাদের জয় হবে আর জামাতিদের পরাজয় হবে।' 

অন্যদিকে, সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বাদে কাল, ক্ষমতা থেকে বিজেপি চলে যাবেই। যেতেই হবে তাদেরকে। এই ধরনের স্বৈরাচারী আচরণ চলতে পারে না।

তৃণমূল সূত্রে খবর, রবিবারের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, 'রাজ্য দখল করতে সারা দেশ থেকে সেনা নিয়ে আসা হয়েছে। তাদের নিয়ে বৈঠক করা হচ্ছে। সেইসঙ্গে RSS, বজরং দলের মাফিয়া-গুন্ডাদেরও পাঠানো হয়েছে'। 

ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, 'শুধু একটা কথা সবাই বলছে, দাদা ভোটটা দিতে পারব তো? কেন্দ্রীয় বাহিনী ম্যানেজ হয়ে যাবে না তো? ভারতবর্ষের এত রাজ্যে ভোট হয়। শান্ত। এ বাংলা অশান্ত'। 

রবিবার, ফিরহাদ হাকিমের এলাকা ৮২ নম্বর ওয়ার্ডে 'জনসংযোগ যাত্রা' করেন শুভেন্দু অধিকারী। ৮২ নম্বর ওয়ার্ডে সভাও করেন তিনি। সেখান থেকেই নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে, শুভেন্দু অধিকারী বলেন, 'উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হতে পারেননি। নন্দীগ্রামের লড়াইতে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর ওখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা কী ছিল, আমি বলব না। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না।' 

অভিযোগ-পাল্টা অভিযোগ..হুমকি-হুঁশিয়ারিতে ঝাঁঝ বাড়ছে ক্রমশ.. কিন্তু, ভবানীপুরের দখল নেবে কে? মানুষ কী চাইছে?জানা যাবে - চৌঠা মে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget