এক্সপ্লোর

TMC Party Office Vandalized : তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ডাব, জলের বোতল...! বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ

WB Election 2026: মিছিল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ডাব, জলের বোতল ছোড়া হয়। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

পূর্ব বর্ধমান: দ্বিতীয় দফার ভোটের আগে ফের উত্তপ্ত বাংলা। শেষ দিনে, শেষ মুহূর্তের প্রচার চলাকালীন তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপির কর্মীসমর্থকরা। প্রচারের মাঝ পথে হঠাৎ এসেই হামলা চালান হয়। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলা করা হয়, এমন অভিযোগ করছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানা এলাকায়।

২৯ তারিখের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় মিছিল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় বিজেপির কর্মী-সমর্থকরা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ডাব, জলের বোতল ছোড়া হয়। এই ঘটনা নিয়ে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে, লাঠি নিয়ে তাদের ওপর হামলাও করা হয়। তৃণমূল কর্মীদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, পার্টি অফিসের সামনে থাকা বেশ কিছু বাইকও ভাঙচুর করা হয়, এমন অভিযোগ জানিয়েছে তৃণমূল। এই ঘটনায় আহত হয়েছেন ২ তৃণমূলকর্মী। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ আনে বিজেপি।

ভোটের আগে উত্তপ্ত নাদনঘাট। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের, নসরতপুর এলাকায়, রাস্তা দিয়েই সোমবার সকালে প্রচারে বের হন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার। সঙ্গে ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু। নসরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, তখনই শুরু হয় অশান্তি। বিজেপির মিছিল চলাকালীন মহিলা কর্মীসমর্থকরা হঠাৎ এসে হামলা চালায় তৃণমূলের পার্টি অফিসে। ছোঁড়া হয়, জলের বোতল, ডাব। লাঠি দিয়ে মারা হয় তৃণমূলের লোকজনকে। স্কুটার-বাইক ভাঙচুর করে ফেলে দেওয়া হয় রাস্তায়! হামলার হাত থেকে রেহাই পায়নি টোটোও। এমনই অভিযোগ এনেছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপির পাল্টা দাবি, প্রচার চলাকালীন তাঁদের মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূলই। বিজেপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের!

পূর্বস্থলী দক্ষিণ-এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ বসাক বলেন, 'প্রায় ১ থেকে দেড় হাজার লোক ওরা, আমাদের ১৫-২০ জনের ওপরে, ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ', 'পুরো ভেঙে তছনছ করে দিয়েছে ইট দিয়ে মেরে।' 'দেখুন গিয়ে পার্টি অফিসের ভেতরে রক্ত পড়ে আছে।'

ঘটনার জেরে, এই এলাকার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে যান, এবং কেন্দ্রীয় বাহিনীর উপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী থাকার পরও কীভাবে এই ঘটনা ঘটে? যতক্ষণ পর্যন্ত দোষীদের চিহ্নিত করে তাদের কড়া শাস্তি না দেওয়া হচ্ছে, ততক্ষন পথ অবরোধ করবেন তিনি। শুরু হয় বিক্ষোভও। তারপর বিশাল কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget