এক্সপ্লোর

Ratna Debnath : “আমার মেয়ে আর শুধু আমার নয়'', বিপুল জয়ের পথে আবেগপ্রবণ 'অভয়া'র মা রত্না দেবনাথ

দুর্নীতির দুষ্টচক্রকে চুরমার করতে, মেয়ের বিচার ছিনিয়ে আনতেই তাঁর এই লড়াই।  তাঁর কাছে এই ভোট “ন্যায়বিচারের লড়াই”।


কলকাতা : প্রথম থেকেই বলেছিলেন , এই ভোটে তিনি জিতলে , জিতবে পানিহাটির মানুষ। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি ফেসবুকে লিখলেন, আমি আগেও বলেছি এখনো বলছি আমি জিতলে গোটা পানিহাটিবাসী জিতবে। সেই সঙ্গে আবেগপ্রবণ হয়ে বললেন, “আমার মেয়ে আর শুধু আমার নয়”। 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীতালিকায় রত্না দেবনাথের নাম ঘোষণার পর থেকেই তিনি    আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। উত্তর ২৪ পরগণার পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি হারিয়েছেন একমাত্র মেয়েকে। কাঙ্খিত বিচার পাননি। অভয়ার মা রত্না দেবনাথ এখনও মনে করেন, শুধু সঞ্জয় রাই নয়, তাঁর মেয়ের মৃত্যর পিছনে রয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই দুষ্টচক্রকে চুরমার করতে, মেয়ের বিচার ছিনিয়ে আনতেই তাঁর এই লড়াই।  তাঁর কাছে এই ভোট “ন্যায়বিচারের লড়াই”।

সোমবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পানিহাটি কেন্দ্রে তিনি প্রায় ৫৬ হাজার ভোট পেয়েছেন। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা এই কেন্দ্রে তাঁর এই জয়, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।  সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রত্না দেবনাথের মন্তব্য, “আমার মেয়ে আর শুধু আমার নয়”।  রত্না দেবনাথ আরও বলেন,“আমার মেয়ে আর শুধু আমার নয়, গোটা বিশ্বের মানুষ এখন পানিহাটির দিকে তাকিয়ে। আমার মেয়ে নিশ্চিতভাবে সারা বাংলায় পদ্ম ফোটাবে। এই ভোট সেই উদ্দেশ্যেই।”

তিনি বলেন, মেয়ের জন্য ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি একসঙ্গে আইনি লড়াই এবং নির্বাচনী লড়াই সামলাচ্ছেন। তিনি বলেন, “এই লড়াই থামবে না। আমি যতদিন বেঁচে আছি, লড়াই চালিয়ে যাব। ১২ তারিখ সকালে আবার আদালতে শুনানি রয়েছে,” বলেন তিনি। রত্নার কথায়, নারী নিরাপত্তা নিয়ে সরকারের উদাসীনতা মানুষকে ক্ষুব্ধ করেছে।  মানুষ এবার পরিবর্তনের জন্য প্রস্তুত। 

শুধু রত্না নন, পশ্চিমবঙ্গে ২০০ আসন পার করেছে বিজেপি। ২৯৩-এর মধ্যে বিজেপিই পেয়েছে ২০৩ আসন। অন্যদিকে ৮৪-তেই আটকে তৃণমূল। ভবানীপুরে মমতা-শুভেন্দু জোর টক্করে এখন কে বাজিমাত করে , সেটাই দেখার।   

আরও পড়ুন :  'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র?  

আরও পড়ুন : নদিয়াতেও ঝড় তুলল বিজেপি, ১৭ টির মধ্যে ১২ টিতেই উড়ল গেরুয়া আবির ! দেখুন কোন প্রার্থী কোথায় এগিয়ে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget