এক্সপ্লোর

Howrah News: শ্যামপুরে হিরণের প্রচারে উত্তেজনা, বাইক মিছিল আটকাল পুলিশ, বিজেপি প্রার্থী বললেন, ‘হিন্দুত্বের ধ্বজ…’

Hiran Chatterjee Campaign: পুলিশের সঙ্গে বচসায় জড়ান হিরণ নিজে। 

শ্যামপুর: বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারে উত্তেজনা। বিজেপি-র বাইক মিছিল আটকে দিল পুলিশ। গেরুয়া পতাকা নিয়ে বাইক মিছিল করছিল বিজেপি। সেই বাইক মিছিল আটকে দেয় পুলিশ। সেই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান হিরণ নিজে। সেই নিয়ে পরিস্থিতি তেতে ওঠে। (Hiran Chatterjee Campaign)

ঘটনাস্থল থেকে যে ভিডিও উঠে এসেছে, তাতে বিজেপি-র কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি ধরা পড়েছে। এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, "প্রার্থী আছেন মানে এই মিছিলকে রাজনৈতিক মিছিল হিসেবেই ধরছি আমরা। আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর যদি কোনও শোভাযাত্রা বেরোয়, সেক্ষেত্রে অনুমতি লাগেই। বিডিও-র কাছ থেকে অনুমোদন নিতে হয়। এই রাস্তা বিডিও ১-র এক্তিয়ারে পরে। এর পরের রাস্তাটি বিডিও ১-এর আওতায় পড়ে। দু'জনের কারও কাছ থেকেই অনুমতি নেননি।" (Howrah News)

হিরণের প্রচার থেকে যে ছবি ও ভিডিও উঠে এসেছে, তাতে গেরুয়া পতাকা নিয়ে মোটর সাইকেলে চেপে, স্লোগান মুখে এগিয়ে যেতে দেখা যায় বিজেপি-র কর্মী-সমর্থকদের। 'জয় শ্রীরাম' স্লোগানে মুখর হয়ে ওঠে চারিদিক। যদিও হিরণের দাবি, রাজনৈতিক মিছিল করছেন না তাঁরা। পুজো দিতে যাচ্ছেন। হিরণ বলেন, "আমরা কোনও বাইক মিছিল করছি না। আমরা পুজো দিতে যাচ্ছি। এঁরা যাঁরা আছেন, কেউ বিজেপি-র পতাকা নিয়ে নেই। হিন্দুত্বের ধ্বজ নিয়ে আছেন। মনে হয় না সেটা আটকাতে পারে পুলিশ। যাঁরা এসেছেন, তাঁরা আমাকে ভালবাসেন, আমাদের হিন্দুত্বকে ভালবাসেন, হিন্দুত্বের ধ্বজ নিয়ে এসেছেন।"

এবারে শ্যামপুরে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। রবিবারই সেখানে প্রচারের সূচনা করেন হিরণ। বেশ কিছু কর্মী-সমর্থক নিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান তিনি। সেই সময়ই শ্যামপুর-বাগনান রোডে মিছিল আটকায় পুলিশ। পুলিশ এগোতে বাধা দেয় বলে অভিযোগ। হিরণ দাবি করেন, রাজনৈতিক কোনও বিষয় ছিল না। হিন্দুত্বের ধ্বজ নিয়েই নেমেছিলেন। যদিও পুলিশের দাবি, আদর্শ আচরণ বিধি জারি হওয়ার পর যে কোনও জমায়েত এবং মিছিলের জন্য অনুমতি নিতে হয়। কিন্তু হিরণের আজকের কর্মসূচির জন্য সেই অনুমতি ছিল না। তবে মিনিট দশেক পরই মিছিল ছেড়ে দেওয়া হয়। 

নির্বাচনী প্রচার ঘিরে এদিন আরও একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। নানুরের সিয়ানে বিজেপির পতাকা লাগানো ঘিরে উত্তেজনা চোখে পড়ে। 
বাসস্ট্যান্ডে পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নানুর-বোলপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানষ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করে। অন্য দিকে, দুর্গাপুরে সরকারি দেওয়ালে প্রচার মুছতে গিয়ে আক্রান্ত হন কমিশনের দুই কর্মী। SDO দফতরে কর্মরত দুই সিভিল ডিফেন্স ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget