এক্সপ্লোর

Santu Pan BJP : সাংবাদিকতা থেকে সোজা BJP-প্রার্থী ! সন্তু পানের আয় কত? কী বলছে হলফনামা?

Santu Pan BJP Affidavit - হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সন্তু পানের হলফনামায় একাধিক ফৌজদারি মামলার উল্লেখ পাওয়া গিয়েছে।

হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সন্তু পানের (Santu Pan BJP Candidate ) জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তাঁর গত পাঁচ বছরের আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। হলফনামা অনুযায়ী, তিনি গত পাঁচ অর্থবর্ষে নিয়মিতভাবে Income Tax Return (ITR) জমা দিয়েছেন। টানা কয়েক বছর আয় ঊর্ধ্বমুখী সন্তুর। 2025-26 সালে চার লক্ষ এক হাজার দুইশো কুড়ি টাকা রোজগার সন্তুর। এবার আসি গত কয়েক বছরের আয়ে। 

সন্তুর মোট আয়

2021-22 অর্থবর্ষে মোট আয় ছিল ₹58,280
2022-23-এ তা বেড়ে দাঁড়ায় ₹3,45,210
2023-24-এ আয় আরও বেড়ে ₹4,37,800
2024-25-এ সর্বোচ্চ ₹5,55,740
তবে 2025-26 অর্থবর্ষে আয় কিছুটা কমে ₹4,01,220

স্ত্রী পূজা কর্মকারের আইটিআর উল্লেখ করা হয়নি। অর্থাৎ তাঁর আয় নেই বা আয় করযোগ্য নয়। 

ফৌজদারি মামলা

হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সন্তু পানের হলফনামায় একাধিক ফৌজদারি মামলার উল্লেখ পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে মোট ৪টি মামলা বিচারাধীন (Pending Cases) রয়েছে। একদা সাংবাদিক, অধুনা রাজনীতিক সন্তু পানের বিরুদ্ধে এন্টালি  , ইলেকট্রনিক্স কমপ্লেক্স   , বিধাননগর (নর্থ)   , সন্দেশখালি  ইত্যাদি থানায় তাঁর নামে এফআইআর হয়। মামলাগুলি চলছে, শিয়ালদা, বিধাননগরের ACJM আদালত , বসিরহাটের ACJM আদালতে। অর্থাৎ, কোনও মামলাই এখনও নিষ্পত্তি হয়নি । বেআইনি বাধা, হুমকি, সম্পত্তি নষ্ট, শালীনতা ভঙ্গ ও অপমান, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, আক্রমণ, অনধিকার প্রবেশ, শালীনতাহানি, হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সন্তুর সোনার গয়না

হলফনামা পেশের সময় তাঁর হাতে ছিল ১ লাখ টাকা আর স্ত্রীর হাতে ছিল ৮০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, প্রার্থীর কাছে রয়েছে ১০০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। স্ত্রীর  নামে রয়েছে ২৫০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৭৫ হাজার টাকা । 

অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে মোবাইল ফোন।  অন্যান্য সম্পদের মধ্যে উল্লেখ রয়েছে ,  দুটি মোবাইল ফোন, যার মোট মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরিবারের সদস্যের কাছে রয়েছে একটি মোবাইল ফোন, মূল্য প্রায় ৩০ হাজার টাকা। 
 
মোট সম্পত্তির পরিমাণ (Gross Total Value)

হলফনামা অনুযায়ী—
প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য: ১৫ লক্ষ ৬৩ হাজার ২৬৬ টাকা (প্রায়)
স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য: ৩৪ লক্ষ ৮৮ হাজার ৪৭৭ টাকা (প্রায়) 
Axis Bank থেকে ব্যক্তিগত ঋণ নিয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৮০ টাকা।              

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget