এক্সপ্লোর

Kalatan Dasgupta Affidavit : প্রতিপক্ষ অভয়ার মা ! কাস্তে-হাতুড়ি চিহ্নে লড়ছেন কলতান, কতটুকু আয় তার, সম্পত্তিই বা কত?

Kalatan Dasgupta Affidavit : কলতান বলেছেন, যে কেউ রাজনীতিতে আসতে পারেন ...যখন গাড়ি আটকেছিলাম, রাত দখল করেছিলাম তখন কে তৃণমূল, কে বিজেপি তা দেখিনি। 

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। তাঁর বিপক্ষে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন অভয়ার মা। এক সময় 'জাস্টিস ফর অভয়া' আন্দোলনে কলতানরা থাকতেন প্রথম সারিতে। পরবর্তীতে একটি অডিও-ক্লিপের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন কলতান। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ষড়যন্ত্রের অভিযোগে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার অডিও ক্লিপ সামনে এনে, এই অভিযোগ তোলেন  কুণাল ঘোষ। তবে, DYFI নেতা কলতান দাশগুপ্তকে জামিন দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশনামায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ উল্লেখ করে ছিলেন, এই মামলা বা অন্য কোনও মামলায় কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভয়ার মা । তবু কলতান বলেছেন, যে কেউ রাজনীতিতে আসতে পারেন ...যখন গাড়ি আটকেছিলাম, রাত দখল করেছিলাম তখন কে তৃণমূল, কে বিজেপি তা দেখিনি। 

এই কলতানের রুজি রোজগার কেমন। কত সম্পত্তির মালিক তিনি? আছে কি গাড়-বাড়ি-সম্পত্তি ? সবটাই জানিয়েছেন তিনি হলফনামায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন স্ত্রী শুভেচ্ছার আয়-সম্পত্তির হিসেবও। 

কলতানের আয়
গত ৫ আর্থিক বছরে (2020-21 থেকে 2024-25) প্রার্থী দেখিয়েছেন, তাঁর করযোগ্য আয় নেই। জানিয়েছেন, তিনি পার্টির হোল-টাইমার হিসেবে কাজ করেন। তবে তাতে তিনি মাসিক কত সাম্মানিক পান, তা উল্লেখ করেননি। 
অন্যদিকে তাঁর স্ত্রীর আয় -
2024-25: ₹2,76,207
2023-24: ₹2,73,464
2022-23: ₹2,65,149
2021-22: ₹2,57,262
2020-21: NIL 

কলতানের জমা খরচ 

ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কলতানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আছে পিপিএফ অ্যাকাউন্ট ও এলআইসি-তে বিনিয়োগও। এছাড়া কলতানের স্ত্রীর একটি স্বাস্থ্যবীমাও রয়েছে। 

গাড়ি 

দুজনের কারও নিজের গাড়ি নেই। 

গয়না গাটি

কলতানের নিজের গয়নাগাটি না থাকলেও স্ত্রীর গয়না আছে। তার বিস্তৃত বর্ণনা দিয়ে, আনুমানিক ১৩ লক্ষ ৭৩ হাজার ১৩০ টাকার গয়না আছে বলে জানিয়েছেন কলতান। 

কলতানের মোট সম্পত্তির হিসেব হলফনামা অনুযায়ী—

কলতানের অস্থাবর সম্পত্তি 

প্রার্থী (Self): ₹২,৯০,০৭৭.০৬
স্ত্রী (Spouse): ₹১৪,১৮,৮০৪.৬৬

অর্থাৎ, মোট পারিবারিক সম্পদের বড় অংশটাই স্ত্রীর নামে রয়েছে। 

কলতানের স্থাবর সম্পত্তি 

কলতানের নিজের নামে কৃষিজমি নেই। নেই বাড়ি বা ফ্ল্যাট। নেই গয়না গাটি। এমনকী ব্যাঙ্ক লোনও নেননি তিনি। তবে তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে । কলকাতার ঢাকুরিয়া এলাকায় ৬২২ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। যার বর্তমান আনুমানিক মূল্য  ₹২৮,৫০,০০।

ঋণের পরিমাণ: ₹২৩ লক্ষ।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget