এক্সপ্লোর

West Bengal BJP Candidate List 2026 : ২টি আসনে লড়ছেন শুভেন্দু, দিলীপকে নিয়ে কী সিদ্ধান্ত ? বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ বিজেপিরও

Bengal Election 2026 BJP Candidate List : প্রথম দফায় ১৪৪ কেন্দ্রে বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ । শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, কে কোথায় টিকিট পেলেন ?

কলকাতা : কিছু আগেই প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বামেরা। এবার সামনে এল বিজেপি প্রার্থীদের নাম। শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, কে কোথায় টিকিট পেলেন ? প্রথম দফায় ১৪৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হল।

বিজেপির প্রার্থী তালিকা-

ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী শুভেন্দু অধিকারী

শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 

মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ

হরিণঘাটায় বিজেপি প্রার্থী অসীম সরকার

কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী সুকুমার রায়

বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ

আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ

ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দা

দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই

সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়

ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল

ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়

ফালাকাটায় বিজেপি প্রার্থী দীপক বর্মন

ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার

রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত

নারায়ণগড়ে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি

নানুরে বিজেপি প্রার্থী খোকন দাস

ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাট

শালতোড়ায় বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি

দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা

বোলপুরে বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ

এদিন বিজেপির প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা গেল, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই দল শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। যা নিয়ে জোর চর্চা হয়েছে রাজ্য রাজনীতিতে। ২০২১-এর বিধানসভা ভোটের মতোই এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।   

ভবানীপুর নিয়ে এর আগে বার বার জল্পনা উস্কে দিয়েছেন খোদ শুভেন্দুই। ভবানীপুরে সভা করেছেন, সম্প্রতি সেখানে দোল উৎসবেও যোগ দেন। এমনকী SIR-এ ভবানীপুর থেকে ৪৭ হাজারের বেশি নাম বাদ গেলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর মতো ভোটার ভবানীপুরে আর নেই বলে দাবি করেন তিনি। এমনকি ২০২১-এ তাঁর কাছে নন্দীগ্রামে যেভাবে হারতে হয়েছিল মমতাকে, ভবানীপুরে তার পুনরাবৃত্তি হবে বলে দাবি করেন শুভেন্দু। দল চাইলে ভবানীপুরে তিনি প্রার্থী হতে পারেন বলেও জানান প্রকাশ্যেই। সূত্রের খবর, প্রার্থীতালিকা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসলে, অমিত শাহ, নিতিন নবীনও শুভেন্দুর কাছে পছন্দের আসনের কথা জানতে চান। এরপর এদিন দেখা গেল দুই আসনেই তাঁকে প্রার্থী করেছে দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget