এক্সপ্লোর

ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

Terrorists Arrested in West Bengal: পাকিস্তানে বসেই এদেশের তরুণ-তরুণীদেরই মগজধোলাই করে, তাঁদের নাশকতার কাজে লাগানো - গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠন।

কলকাতা : ১৫ দিনের ব্যবধানে সামনে এল তিন-তিনটি জঙ্গি মডিউল। প্রথমে গ্রেফতার করা হয় পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সক্রিয় সদস্য হামিম মণ্ডল ও তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে। ১২ অগাস্ট, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় পাকিস্তানের নাগরিক রানা রউফ। আর এবারে ISI-এর চর হিসেবে কাজ করার আরেকটি মডিউল সামনে এল। গ্রেফতার করা হল তিনজনকে। 

এদেশে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়। সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই এদেশের তরুণ-তরুণীদেরই মগজধোলাই করে, তাঁদের নাশকতার কাজে লাগানো - গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ২ সপ্তাহের মধ্যে, প্রথমে ৩১ জুলাই, বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডল ও ১ অগাস্ট ঝাড়খণ্ড থেকে তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার। এরপর ১২ অগাস্ট, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ, ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। আর এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে কাজ করার অভিযোগে জালে তিন যুবক। এভাবেই মাত্র ১৫ দিনে সামনে এল তৃতীয় আরও একটা জঙ্গি মডিউলের নেটওয়ার্ক। 

জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ 

সামনে আসছে আরও একটা জঙ্গি মডিউলের কনসেপ্ট। একদিকে ভারতে জালনোট ঢোকানো এবং অন্যদিকে ভারতের সিমকার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের চক্র। আবার পাচার হওয়া সিমকার্ডই আবার এদেশের বিরুদ্ধে নাশকতায় ব্যবহারের আশঙ্কা। এই মোডাস অপারেন্ডিতেই চলছিল সদ্য সামনে আসা মডিউল। STF সূত্রে দাবি, পরপর তিনটি জঙ্গি মডিউল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ক্রমশ ভিনরাজ্য এমনকী ভিনদেশেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ, ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF। ১৪ বছর আগে, নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে এরাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয়ে ঘাঁটি গেড়েছিল ধৃত রানা ওরফে ওয়াহাব। STF সূত্রে দাবি, ISI-এর হ্যান্ডলার রানা রউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। 

রানা রউফকে গ্রেফতারের কয়েকদিন আগেই পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হামিম মণ্ডলকে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে গ্রেফতার করে STF। তারপরে গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী অর্পিতা সরকারকেও। গোয়েন্দা সূত্রে খবর, ISI এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ-তরুণীদের রিক্র্যুট করত। তেমনই পশ্চিমবঙ্গে শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্র্যুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। STF সূত্রের খবর, জঙ্গি হামিম মণ্ডলও ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য় জানা গেছে, তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের ওপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। এবার ISI-এর চর সন্দেহে গ্রেফতার করা হল আরও তিন যুবককে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget