Narendra Modi : বিজেপি এলেই প্রতি বছর মহিলারা পাবেন এই পরিমাণ টাকা ! পানিহাটি থেকে বড় ঘোষণা মোদির
West Bengal Election 2026 : ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিজেপি কী কী করবে বিজেপি, মোদি দিলেন বড় তালিকা।

কলকাতা : প্রথম দফার ভোট শেষ। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের প্রচার চলছে জোরকদমে। রাজ্যে ভোটপ্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পানিহাটিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। পানিহাটিতে বিজেপির প্রার্থী রত্না দেবনাথ। তাঁর হয়ে প্রচারে নরেন্দ্র মোদি প্রচার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন। বললেন, যাঁরা নারীদের উপর অত্যাচার করেছে, বিজেপি সরকার হলে সবার ফাইল খুলবে। 'অভয়ার মা' র উপস্থিতিতে করলেন বড় ঘোষণা। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিজেপি কী কী করবে দিলেন বড় তালিকা। ঘোষণা করলেন, ক্ষমতায় এলে মাতৃশক্তি ভরসা কার্ডে প্রতি বছর মহিলাদের ৩৬ হাজার টাকা দেওয়া হবে।
মধ্যবিত্তদের জন্যও একগুচ্ছ আশ্বাস দিলেন মোদি । বললেন, 'আপনাদের বাড়ির স্বপ্ন পূরণ হবে, পিএম আবাস যোজনায় দেড় লক্ষ টাকা মিলবে। তৃণমূল সরকারের এখানে আয়ূষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। বিজেপি সরকার এলে বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু হবে'।
পানিহাটি থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের রোজগার ও আত্মবিশ্বাসের নতুন রাস্তা খুলবে। বললেন, '২০১৪ সালের আগে কেন্দ্রের সরকার ২ লক্ষের বেশি আয়ে আয়কর দিতে হত। আমরা মধ্যবিত্তদের আয়ে ১২ লক্ষ পর্যন্ত আয়ে আয়কর শূন্য করেছি। কংগ্রেসের জমানায় মোবাইল ব্যবহার অনেক দামি ছিল। মোবাইল ডেটা সস্তা হওয়ায় গরিব পরিবারও মোবাইল ব্যবহার করতে পারছে । '




















