এক্সপ্লোর

I-PAC Director Arrested: 'হার নিশ্চিত...ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই', I-PAC কাণ্ডে BJP-কে নিশানা চন্দ্রিমার, শুভেন্দু বললেন...!

Chandrima on I-PAC: কয়লা পাচারের ২০ কোটি টাকা গিয়েছিল I-PAC-র কাছে। চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে নিশানা করে বলেন, ''বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। আর হার নিশ্চিত বলে ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। ''

কলকাতা: বঙ্গ ভোট একেবারে দোরগোড়ায়। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। হাতে আর মাত্র ৯ দিন বাকি। আর এর মধ্যে সোমবার রাতে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে I-PAC-এর অন্যতম পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে ইডি। ১০ দিনের ED হেফাজত হয়েছে তাঁর। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। 

তদন্তে নেমে ED জানতে পারে আইপ্যাকের সঙ্গে 'হাওয়ালা' লেনদেনের যোগসূত্র রয়েছে। পশ্চিমবঙ্গে কয়লা পাচারের ২০ কোটি টাকা গিয়েছিল I-PAC-র কাছে। ঠিক এই অভিযোগে বিনেশ চান্দেলকে গ্রেফতারের পর এবার ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আই-প্যাক) সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন ও প্রতীক জৈনের স্ত্রীকে ডেকে পাঠাল ইডি। তবে এই ঘটনা নিয়ে তৃণমূল কটাক্ষ করে বিজেপিকে। ভোটের আগে এই গ্রেফতারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ''এটি গণতন্ত্র নয়—এটি স্রেফ ভীতিপ্রদর্শন।'' 

অভিষেকের পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যও বিজেপিকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানালেন। পাল্টা দিলেন শুভেন্দুও। সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা জানান, '' ED নামক শব্দটি আসলে ডেসপারেট। মানে যা ইচ্ছে তাই করব একটা ভাব আর কি। ED শব্দের অর্থের পুরো টার্মটাই পরিবর্তন করে দিয়েছে। যেটা গণতন্ত্রের প্রতি সুখকর নয়। নির্বাচন কমিশনকে একদিকে ব্যবহার করা আর তার নিরপেক্ষতাকে পুরো ধ্বংস করে দেওয়া। আর ঠিক আরেক দিকে এই ED ও বাকি নিরপেক্ষ সংস্থাগুলোকে নিজের কাজে ব্যবহার করা। দুটো মিলেমিশে এমন হয়েছে যে, বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। আর হার নিশ্চিত বলে ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। ''

হার নিশ্চিত ভেবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ জানান চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে ED সূত্রে খবর, ২ এপ্রিল ভিনেশ চান্ডেলের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা ED।বেআইনি লেনদেনের অভিযোগ ওঠে তাঁরা বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে কয়লা পাচারের ২০ কোটি টাকা গিয়েছিল I-PAC-র কাছে। সেই অভিযোগের সূত্র ধরেই I-PAC-এর কর্তা গ্রেফতার করে সংস্থা। ১০ দিনের ED হেফাজত হয়েছে তাঁর। তবে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী জানান, '' সবাই জানে। কয়লার টাকা হাওয়ালার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে। সবাই জানে এটা, নতুন কিছু নেই। যেটা হল দেরিতে হল।''

সেরা শিরোনাম

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

ভিডিও

Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
CM Suvendu Adhikari:নতুন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News |
Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget