এক্সপ্লোর

I-PAC Director Arrested: ভোটের আগে গ্রেফতার আইপ্যাক কর্তা, এরপরে তাহলে কে? কী জানাচ্ছে বিজেপি ও CPM ?

ED arrests Vinesh Chandel: I-PAC কর্তা গ্রেফতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ''এটি গণতন্ত্র নয়—এটি স্রেফ ভীতিপ্রদর্শন।'' দেবাংশু, দেবজিৎ সরকার ও CPM নেতা শতরূপ ঘোষ কী জানান?

কলকাতা: ভোটের ঠিক ১০ দিন আগে ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে I-PAC-এর অন্যতম পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি। দিল্লি থেকে তাঁকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। পিটিআই সূত্রে খবর, 'বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এ চান্দেলকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

I-PAC কর্তা গ্রেফতার হওয়ার পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। গ্রেফতারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রক্রিয়া জানান।  তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টে বলেন, ''এটি গণতন্ত্র নয়—এটি স্রেফ ভীতিপ্রদর্শন।'' অভিষেকের পাশাপাশি এই ঘটনা নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ও CPM নেতা শতরূপ ঘোষও প্রতিক্রয়া জানান। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানান, ''এতো ল্যাপটপ, সবুজ ফাইল সবকিছু লুট করে আনা, তারপর দফতরের সামনে দাঁড়িয়ে থাকল একটা গাড়ি। তিনটে ৫ নিয়ে বেরিয়ে এল, ঢুকলো চারটে ৫ নিয়ে।'' '' কি আস্ফালন, এই করে নেবো, সেই করে নেবো। সকালবেলা সব জায়গাতে তিনি দৌড়ে গেলেন। তিনি ল্যাপটপ ও ফাইল নিয়ে বেরিয়ে এলেন বীর দর্পে। দেখে নেবো দেখে নেবো একটা ভাব। তারপরও এরকম হল? দেখা যাক, আইন আইনের পথে চলা উচিত।''

তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ ও চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জানান, ''মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই বলে দিয়েছিলেন, নির্বাচন যত এগিয়ে আসবে, মধ্যরাত থেকে তাদের কাজ শুরু হবে। এটাই হয়েছে। শুধু এটা কেন, আমাদের পূর্ব মেদিনীপুরের কত নেতাকে NIA-এর নোটিশ দেওয়া হয়েছে দেখছেন না। আমি নিজে যখন তমলুকে নির্বাচন লড়তে গিয়েছিলাম, ময়না নন্দীগ্রাম সহ একাধিক জায়গায় NIA-এর নোটিশ দেওয়া শুরু হয়েছিল। শুধু তাই নয়, সুজিত বসু, দেবাশীষ কুমার এদেরকে হঠাৎ করে ED নোটিশ দিতে শুরু করল। এগুলো দেখার পর কি কারোর সন্দেহ কিছু থাকে, যে এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিজেপি কীভাবে ব্যবহার করছে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার। সেই কেজরিওয়াল বেকসুর খালাস হয়ে গেলেন। ঝাড়খণ্ডেও এক। এই জিনিসগুলো আমরা দেখছি। বাংলার ক্ষেত্রে চোখের সামনে দেখা যাচ্ছে। ''

 CPM নেতা শতরূপ ঘোষ জানান, '' যাবতীয় দুর্নীতিতে গোটা পৃথিবীর সবাই গ্রেফতার হবে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া। কোনদিন কয়লা পাচার কাণ্ডে আমাকেও গ্রেফতার করে নেবে। খালি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন না। এর আগে আমরা এই ম্যাজিক দেখেছি যে একটা কোম্পানি ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ তাদের মাধ্যমে চাকরি চুরির টাকা খেটেছে, এটা ঘোষণা হওয়ার পর লিপ‌্স অ্যান্ড বাউন্ডস-এর একজন ডিরেক্টর কালীঘাটের কাকু গ্রেফতার হলেন কিন্তু আরেকজন ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হলেন না। এর পেছনে কী বিজ্ঞান আছে? কী দর্শন আছে? তা একমাত্র নরেন্দ্র মোদি বলতে পারবেন। এক্ষেত্রেও আমরা দেখলাম, একজন ডিরেক্টরকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রতীক জৈন নাম যে ব্যক্তি, যার কাছে তৃণমূলের প্রাণ ভোমরা আছে। যাকে বাঁচানোর জন্য ED রেডের সময় ফাইল ছিনতাই করেন, সেই প্রতীক জৈনকে গ্রেফতার করা হল না।'' 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget