এক্সপ্লোর

LPG Price Hike: ভোট মিটতেই বড় ধাক্কা ! বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কত হল কলকাতায় ?

LPG Price West Bengal: কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৩২০২ টাকা।

কলকাতা : ভোট মিটতেই বাড়ল বাণিজ্য়িক গ্যাসের দাম । কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৯৯৪ টাকা । কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২২০৮ টাকা । কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৩২০২ টাকা। দিল্লি ও মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৯৯৩ টাকা । চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৯৯০ টাকা । আজ থেকেই বর্ধিত দাম কার্যকর। যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে । 

ইরান যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছিল। সেই পরিস্থিতিতে দেশে জ্বালানির দাম বাড়ানোর চাপ তৈরি হলেও, কেন্দ্রীয় সরকার আপাতত গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বড় ধাক্কা খেয়েছে বাণিজ্যিক LPG ব্যবহারকারীরা। ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাণিজ্যিক LPG-র দামে বড় বৃদ্ধি

নতুন সংশোধিত দামে দিল্লিতে ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩,০৭১.৫০ টাকা। আগে যা ছিল ২,০৭৮.৫০ টাকা। একইভাবে মুম্বইয়ে এই সিলিন্ডারের দাম ২,০৩১ টাকা থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ টাকা। ফেব্রুয়ারির শেষদিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিন দফায় কমার্শিয়াল LPG-র দাম বাড়ল এই নিয়ে । মার্চ মাসে প্রথমে ১৪৪ টাকা বৃদ্ধি করা হয়। এরপর ১ এপ্রিল আরও প্রায় ২০০ টাকা দাম বাড়ানো হয়। এবার মে মাসের শুরুতেই কার্যকর হল নতুন বড়সড় বৃদ্ধি।

রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায় বাড়বে চাপ

এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান এবং ক্যাটারিং ব্যবসায়। কারণ, এই সমস্ত ক্ষেত্রেই প্রতিদিন রান্নার কাজে কমার্শিয়াল LPG ব্যবহৃত হয়। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, বাড়তি খরচ সামলাতে শেষ পর্যন্ত খাবারের দাম বাড়াতে হতে পারে। ফলে বাইরে খাওয়া কিংবা ফুড ডেলিভারির খরচও সাধারণ মানুষের জন্য আরও বাড়তে পারে।

১ মে থেকে বদলে গেল LPG বুকিংয়ের নিয়ম

দাম অপরিবর্তিত থাকলেও ১ মে থেকে গৃহস্থালির LPG সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশের তিন প্রধান তেল বিপণন সংস্থা — Indian Oil Corporation (Indane), Bharat Petroleum (Bharat Gas) এবং Hindustan Petroleum (HP Gas)।

নতুন নিয়ম অনুযায়ী—

শহরাঞ্চলে LPG সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। গ্রামীণ এলাকায় এই ব্যবধান সর্বাধিক ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করার চেষ্টা করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা ব্লক করে দেবে। DAC বা OTP যাচাই এখন বাধ্যতামূলক। নতুন নির্দেশিকায় Delivery Authentication Code (DAC) বাধ্যতামূলক করা হয়েছে। ফলে শুধুমাত্র নীল বই বা পুরনো রশিদ দেখিয়ে আর সিলিন্ডার নেওয়া যাবে না। এখন থেকে রিফিল বুক করার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP দেখানোর পরেই ডেলিভারি সম্পূর্ণ হবে।  তেল সংস্থাগুলির দাবি, এই ব্যবস্থার ফলে ভুয়ো ডেলিভারি ও অনিয়ম অনেকটাই কমবে এবং প্রকৃত গ্রাহকদের কাছেই সিলিন্ডার পৌঁছনো নিশ্চিত করা যাবে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget