এক্সপ্লোর

জমায়েত নিয়ে কড়া কমিশন, মুখ্যসচিবদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নিন। মুখ্যসচিবদের নির্দেশ নির্বাচন কমিশনের।

কলকাতা: জমায়েত নিয়ে কড়াকড়ি নির্বাচন কমিশনের। জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নিন। বিজয়োল্লাসে বিধি ভঙ্গ হলেই এফআইআর করার নির্দেশ। মুখ্যসচিবদের নির্দেশ নির্বাচন কমিশনের। বিধিভঙ্গ হলে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা। যাঁর এই কাজে নিযুক্ত ছিলেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি কমিশনের। 

কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ভোটের ফলের ট্রেন্ড দেখে মেদিনীপুর কলেজে গণনা কেন্দ্রের বাইরে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা। একইসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কাউন্টিং সেন্টারের মধ্যে জয় বাংলা স্লোগান।  শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরেই হল গাজবাজনা। তৃণমূল ২০০ আসনে এগিয়ে আছে এই খবর সামনে আসতেই কালীঘাটে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। চলছে মিষ্টি খাওয়ানো, সবুজ আবির খেলা, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। করোনাকালে সেখানে চোখে পড়ল না করোনাবিধিও। কারোর মুখে দেখ গেল না মাস্ক। 

কোথাও আবির খেলা, কোথাও খেলা হবে স্লোগান, কোথাও আবার নাচগান। ট্রেন্ড সামনে আসতেই দলীয় কর্মীরা কার্যত ভুলেই গেলেন নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। কালীঘাট, বালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বিধাননগর, খিদিরপুর সব জায়গাতেই একই ছবি। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে বিজয়োল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা।

ভোট গণনার আগে ২৮ এপ্রিল নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গাইডলাইনে জানিয়েছে, নেগেটিভ করোনা রিপোর্ট ছাড়া, কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্টকে গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। গণনা শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রত্যেককে করোনা পরীক্ষা করাতে হবে। গণনাকেন্দ্রের বাইরে কোনওরকম জমায়েত বরদাস্ত করা যাবে না।

করোনাবিধি লঙ্ঘন নিয়ে মাদ্রাজ হাইকোর্টের ভর্ত্‍‍সনার পর মঙ্গলবারই এক নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। জয়ের সার্টিফিকেট আনতে প্রার্থীর সঙ্গে দু’জনের বেশি যেতে পারবেন না। যেসব কেন্দ্রগুলিতে ভোটগণনা হবে, সেগুলি নিয়েও একগুচ্ছ নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন।

কিন্তু এত কিছুর পরেও রোখা গেল না। নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করার ছবি উঠে এল জেলা থেকে কলকাতায়। আর তাতেই কড়া অবস্থান কমিশনের। সাফ জানিয়ে দিয়েছে, যাঁরা এই বিধি পালনের দায়িত্বে ছিলেন প্রয়োজনে তাঁদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget