এক্সপ্লোর

PM Modi Congratulations to Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ মমতার, ট্যুইটে শুভেচ্ছা মোদির

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মমতা দিদিকে অনেক শুভেচ্ছা।

লক্ষ্য ছিল ২০০ আসন। আর সেই লক্ষ্যের দিকে তাকিয়ে ময়দানে নেমেছিলেন তিনি। ২১-এর মহারণের আগে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে সমাবেশ থেকে নির্বাচনী প্রচার, কিছুই বাদ যায়নি। আবার প্রচার মঞ্চ থেকে কড়া ভাষায় বিঁধেছেন তৃণমূল কংগ্রেসকে। শুধু কটাক্ষই নয়, ‘ দিদি ও দিদি’ বলে সম্বোধন করে বক্তব্য রাখতেও শোনা গিয়েছে মোদিকে। তা নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির।

এদিকে নির্বাচনের ফল অন্য ছবি দেখিয়ে দিয়েছে। ২০০ আসন তো দূর ১০০ পর্যন্ত পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। মতাদর্শগত পার্থক্য থাকলেও রাজনৈতিক সম্পর্কের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। আর শপথ গ্রহণের পর তাঁকে দিদি বলে সম্বোধন করেই শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। 

উল্লেখ্য, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে শপথবাক্য় পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন মুখ্যমন্ত্রীপদে শপথ নিতে সকালে কালীঘাটে নিজের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক সময়ে তিনি পৌঁছে যান রাজভবনে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। সবপক্ষকে প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এ-ও মনে করিয়ে দেন, হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  বলেন, বাংলা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। 

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বর ও সংক্ষিপ্ত রাখা হয়েছিল। এদিন একাই শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব। 

 

 

 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget