এক্সপ্লোর

Mamata Banerjee: স্ট্রং রুম চত্বরে প্রায় ৪ ঘণ্টা! কেন গেলেন, কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনকে রিপোর্ট দিল DEO

Election 2026: আজ, শাখাওয়াত মেমোরিয়াল নিয়ে কমিশনকে রিপোর্ট দিল DEO। 'স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়ে কমিশনকে রিপোর্ট দিল DEO

কলকাতা: বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল সন্ধে থেকেই বিভিন্ন স্ট্র-রুমের সামনে নিরাপত্তার দাবিতে সরব হয় তৃণমূল। নেতাজি ইনডোর স্টেডিয়ামের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সন্ধে থেকেই ধর্নায় বসেন কুণাল ঘোষ, শশী পাঁজা সহ, একাধিক তৃণমূল নেতানেত্রীরা। এরপরে, সেখানে বিজেপি নেতা তাপস রায় ও সন্তোষ পাঠক এলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে, কার্যত একই সময়ে নিজের কেন্দ্রের স্ট্রং রুম, শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪ ঘণ্টা সেখানে থাকার পরে, রাত ১২টার পরে স্ট্রং রুম প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শাখাওয়াত মেমোরিয়ালের ভিতরে কী ঘটেছিল গতকাল রাতে? দেওয়া হল রিপোর্ট

এরপরে আজ, শাখাওয়াত মেমোরিয়াল নিয়ে কমিশনকে রিপোর্ট দিল DEO। 'স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়ে কমিশনকে রিপোর্ট দিল DEO। পাশাপাশি ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, কেন শাখাওয়াত মেমোরিয়ালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক কী হয়েছিল সেখানে? এই বিষয় নিয়ে রিপোর্ট দিলেন দক্ষিণ কলকাতার DEO। গতকাল শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে তৃণমূল - বিজেপির হাতাহাতি হয়। রাতে প্রেস ব্রিফ করে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে CEO দফতর। কিন্তু মুখ্যমন্ত্রী কেন সেখানে গেলেন? আদতে গোটা ঘটনা কী, জানতে চেয়ে রিপোর্ট চায় কমিশন। আজ দুপুরে দক্ষিণ কলকাতার DEO সেই রিপোর্ট পাঠিয়েছে CEO দফতরে। কতক্ষন বসেছিলেন, ঘটনা কি ইত্যাদি উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রায় ৪ ঘণ্টা পরে, ভবানীপুরের স্ট্রং রুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কেন এতক্ষণ ভিতরে? ঠিক কী ঘটল?

 

গতকাল রাতে শাখাওয়াত থেকে বেরিয়ে কী বলেছিলেন মমতা?

গতকাল, শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 'এজেন্টরাও মানুষ। ওঁদের জন্য ৪টে শৌচাগার বানানোর কথা বলেছি। ২ ঘণ্টা পরে পরে শৌচাগার পরিষ্কার ও করতে বলেছি। বাইরে আমাদের অফিসিয়াল এজেন্টরা বৃষ্টিতে ভিজছিল। বিল্ডিংটা সম্পূর্ণ বন্ধ। বাইরে থেকে আমাদের এজেন্টরা কীভাবে স্ট্রং রুমের ওপর নজর রাখবেন? সিসিটিভির ব্যবস্থা করলাম, যাতে ওঁরা নিচে বসেই দেখতে পারেন। এখন ওদের সবাইকেই বারন্দায় বসিয়ে দিয়ে এসেছি। সব পার্টির এজেন্টদের জন্যই ব্যবস্থা করেছি। ঝগড়া অশান্তি তো লেগেই থাকবে। কিন্তু আমি কখনোই এটা চাই না যে, মানুষের ভোট জবরদস্তি দখল হয়ে যাক। অত অত্যাচার হয়েছে, আমাদের এত এজেন্টকে গ্রেফতার করেছে, সব একতরফা হয়েছে। তারপরেও যদি ইভিএম লুঠ করার চেষ্টা চলে, কেউ যদি কাউন্টিং লুঠের চেষ্টা করে, আমি জীবন বাজি রেখে লড়ব। আমি সমস্ত পার্টির এজেন্টদের বলে এসেছি, এটা আপনাদের অধিকার। স্ট্রং রুমের দেখভাল করুন। কিন্তু ঝগড়া করবেন না। এটা ঝগড়ার জায়গা নয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget