এক্সপ্লোর

Dilip Ghosh BJP : কত কোটির মালিক দিলীপ ঘোষ? ক'টা বাড়ি--গাড়ি স্ত্রী রিঙ্কুর? দেখুন হলফনামা

কত আয় দিলীপ ঘোষের, সম্পত্তি কত, আর গাড়ি-গয়না? এ সম্পর্কে নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে কী জানিয়েছেন দিলীপ? চলুন দেখে নিই।

কলকাতা : আরএসএস-এর প্রচারক থেকে রাজ্য বিজেপির সভাপতি! তারপর বিধায়ক! তারপর সাংসদ। কিন্তু ২০২৪ এর লোকসভা ভোটে দুর্গাপুর-আসানসোল কেন্দ্র থেকে হার। হঠাৎ করে পার্টির সঙ্গে যেন সাময়িক দূরত্ব তৈরি হওয়া...পার্টির হাইপ্রোফাইল সভাতেও ডাক না পাওয়া ... কাট টু ২০২৬, ফের ফিরে আসা, ব্যাটল অফ ব্যালটে। এখন অবশ্য ভোট ইভিএমে। এরই মধ্যে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) ব্যক্তিগত জীবনে ঘটে গিয়েছে বড় পরিবর্তন। একদা আরএসএস-এর প্রচারক দিলীপ সাত পাকে বাঁধা পড়েছেন। এই বছর তাই ভোটের হলফনামায় দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারেরও সম্পত্তির খতিয়ান। কত আয় দিলীপ ঘোষের, সম্পত্তি কত, আর গাড়ি-গয়না? এ সম্পর্কে নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে কী জানিয়েছেন দিলীপ? চলুন দেখে নিই।  খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হলফনামায় তাঁর গত কয়েক বছরের আয়কর রিটার্নের বিস্তারিত চিত্র উঠে এসেছে।  

 প্রার্থীর আয়  

অ্যাফিডেভিট অনুযায়ী, দিলীপ ঘোষের গত পাঁচ বছরের আয় 

২০২৪-২৫ ➤ ₹১৩,৪৬,৮৮০
২০২৩-২৪ ➤ ₹৯,৩৩,৯৫০
২০২২-২৩ ➤ ₹১৩,৫০,৮৬০
২০২১-২২ ➤ ₹৭,৭২,২৩০
২০২০-২১ ➤ প্রযোজ্য নয় !

দিলীপ ঘোষের আয়ের তথ্য থেকে স্পষ্ট  ২০২১-২২ থেকে  পরপর বছরগুলিতে আয় একটু একটু করে বেড়েছে। ২০২৩-২৪-এ কিছুটা কমলেও ২০২৪-২৫-এ আবার আয় বৃদ্ধি পেয়ে ১৩ লক্ষের উপরে পৌঁছেছে।  তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের আয়ের হিসেবও অ্যাফিডেভিটে উল্লেখ করছেন দিলীপ। 

২০২৪-২৫ ➤ ₹৬,৬৬,৪২০
২০২৩-২৪ ➤ ₹৬,১১,০০০
২০২২-২৩ ➤ ₹৪,৯৯,৬০০
২০২১-২২ ➤ ₹৪,৯৯,৮২০
২০২০-২১ ➤ প্রযোজ্য নয় !

হলফনামা অনুসারে, মনোনয়ন জমার সময় দিলীপের হাতে ছিল ৩ লক্ষ ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের হাতে ছিল ৫ লাখ টাকা। 

অস্থাবর সম্পত্তি 

দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্ক মজুমদারের একাধিক ব্যাঙ্কে টাকা রাখা আছে । পোস্ট অফিসেও বিভিন্ন স্কিমে টাকা রাখেন দিলীপ-রিঙ্কু। তাঁদের দুজনের অস্থাবর সম্পত্তির পরিমাণ (হাতে থাকা নগদ সহ) - দিলীপের ২৮,৭৫,৮০৫ টাকা, রিঙ্কুর ২২,৯৮,৩০১.৯৩/- টাকা।

স্থাবর সম্পত্তি

দিলীপ ঘোষের অ্যাফিডেভিট অনুযায়ী— প্রায় ১.৮৮ একর কৃষিজমি রয়েছে। এছাড়াও রয়েছে দুটি ফ্ল্যাট। একটি  ৮০০ বর্গ ফুট এবং একটি ৩ হাজার ৪৮৩ ফুটের । যার বর্তমান মূল্য  ১ কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। তাঁর স্ত্রীরও ১ হাজার ৩০৭ বর্গ ফুটের কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানা রয়েছে।  আছে ফ্ল্যাটও। সবমিলিয়ে মোট ৭০ লক্ষ টাকার সম্পত্তির মালিক রিঙ্কু মজুমদার। 

গাড়ি ও গয়না

দিলীপ ঘোষের নিজস্ব গাড়ি নেই ঠিকই, তবে রিঙ্কু মজুমদারের একটি চার চাকা গাড়ি আছে। এছাড়া দিলীপ ঘোষের সোনা-দানা নেই বলেই হলফনামায় উল্লেখ। 

ঋণ আছে? 

দুজনের কারওরই ঋণ নেই। 

আইন-কানুন 

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গায় উসকানি, একাধিক মামলায় অভিযুক্ত তিনি। সবমিলিয়ে ২৮টি মামলা রয়েছে দিলীপের বিরুদ্ধে। তবে কোনওটির ক্ষেত্রেই চার্জ গঠন হয়নি।  

২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়ান দিলীপ ঘোষ। সূচনাতেই বিপুল জয় পান তিনি। খড়গপুরের বিধায়ক-তালিকা থেকে মুছে যায়, ১০ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহন পালের নাম। এরপর ২০২৬ এ ফের পুরনো ক্রিজে দিলীপ ঘোষ। ভরসা রাখবে পুরনো ঘাঁটি? উত্তর মিলবে ৪ মে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget