এক্সপ্লোর

WB Election 2021 Update: ‘করোনার চেয়েও ভয়ঙ্কর’ তৃণমূলের ভ্যাকসিনও তৈরি, নন্দীগ্রামে হুঙ্কার দিলীপের, বললেন, আমি আজ অতিথি শিল্পী, আসল নায়ক শুভেন্দু!

বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে আজ শক্তি প্রদর্শন করলেন শুভেন্দু। সেই মঞ্চেই বিজেপি রাজ্য সভাপতি হুঙ্কার দেন শাসক দলকে

নন্দীগ্রাম: তৃণমূল কংগ্রেসকে করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর ভাইরাস বলে কটাক্ষ করে তার ভ্যাকসিনও তৈরি বলে জানালেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম নন্দীগ্রামে শুক্রবার যে সভা করেন, সেখানেই তিনি এই দাবি করেন। বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে আজ শক্তি প্রদর্শন করলেন শুভেন্দু। সেই মঞ্চেই বিজেপি রাজ্য সভাপতি বলেন,  অনেকে জানতে চাইছিলেন, করোনা কবে যাবে। এই করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল। তারা কবে যাবে বলে দিচ্ছি। তৃণমূলের ভ্যাকসিনও তৈরি করে ফেলেছি আমরা। মে মাসের ২০ তারিখের পরই তারা চলে যাবে। টিএমসি-র যাওয়ার দিন এসে গিয়েছে। ২০০ আসন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসবেন। শুভেন্দুর নন্দীগ্রামে বিজেপির সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়। সেখানে শুভেন্দুর  উচ্ছ্বসিত প্রশংসা ককে দিলীপ বলেন, আমি আজ অতিথি শিল্পী, আসল নায়ক শুভেন্দু অধিকারী! এছাড়া দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়  বলেন, নন্দীগ্রামের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছে। সেই নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। নন্দীগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু। কৈলাস বিজয়বর্গীয়ও তাঁর ভূয়সী প্রশংসা করে বলেন, মুকুল-শুভেন্দু চাণক্য। বিশ্বাসঘাতককে ধাক্কা দেওয়ার সময় এসেছে। এই বিধানসভা নির্বাচনই সেই সুযোগ।  এনডিএ-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। পাল্টা দিলীপকে তোপ দেগে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দিলীপ ঘোষ বলে ও আরও বড় গুণ্ডা। হাতি বলে কত জল, মশা বড়ে কত তল। ও সব সময় ভুলভাল বকে। তিনি নিশানা করেন কৈলাসকেও। বলেন, একটা মাল এসেছে কৈলাস বিজয়বর্গীয়। ডাকাত। কৈলাস, বলছে লাশ চাই! তৃণমূলের ক্ষমতার অন্যতম ভিত্তিভূমি নন্দীগ্রাম। আর সেখান থেকেই বাগযুদ্ধ চরমে উঠল। এদিন বিজেপির মঞ্চে হাজির ছিল নন্দীগ্রামের শহিদ পরিবার। শহিদ পরিবারের সদস্যদের এতদিন দেখা যেত তৃণমূলের মঞ্চে। এবার বিজেপির মঞ্চে দাঁড়িয়ে পাশে থাকার জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget