এক্সপ্লোর

বেশি করে কপালভাতি, অনুলোম-বিলোম করুন, বিরোধী নেতাদের মানসিক চাপ কমাতে রামদেবের দাওয়াই

যোগগুরু বহু বছর ধরেই শরীর ভালো রাখতে নিয়মিত কপালভাতি, অনুলোমবিলোম করার কথা বলে থাকেন। এবার বিরোধী নেতাদের এই দুই যোগাভ্যাস করার পরামর্শ দিলেন তিনি। শুনুন, কী বললেন রামদেব তাঁর টুইট বার্তায়।

দিন কয়েক আগে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অভিনব দাওয়াই বাতলেছিলেন রামদেব। তা নিয়ে তর্ক হয়েছিলও বিস্তর। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল রামদেবের জনসংখ্যা কমানোর নিদান নিয়ে চর্চায়। আবারও যোগগুরুর বচন আলোচনার কেন্দ্রে। এবার তার নিশানায় লোকসভা ভোটে পরাজিত দলের নেতারা। ‘মানসিক চাপ কমাতে আগামী ১০-১৫ বছর কপালভাতি, অনুলোমবিলোম করুন!’, বিরোধী দলনেতাদের জন্য রামদেবের পরামর্শ। প্রসঙ্গত উল্লেখ্য, যোগগুরু বহু বছর ধরেই শরীর ভালো রাখতে নিয়মিত কপালভাতি, অনুলোমবিলোম করার কথা বলে থাকেন। এবার বিরোধী নেতাদের এই দুই যোগাভ্যাস করার পরামর্শ দিলেন তিনি। শুনুন, কী বললেন রামদেব তাঁর টুইট বার্তায়। এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রামদেব বলেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দেশ আর্থিক, ধারণাগত ও সাংষ্কৃতিক দীনতা কাটিয়ে উঠবে। অমিত শাহ, পীযূষ গয়াল, নিতিন গডকড়ী প্রমুখরা আজ শপথ নিয়েছেন, তাঁরা জনগণের প্রত্যাশাপূরণের জন্য আগামী ৫ বছর কঠিন পরিশ্রম করবেন।" "তাই আগামী ১০-১৫ বছর বিরোধী নেতাদের বেশি করে কপালভাতি আর অনুলোমবিলোম করতে হবে স্ট্রেস-মুক্তির জন্য", পরামর্শ যোগগুরুর। এর আগেও বিভিন্ন সময় নানারকম মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন রামদেব। গেরুয়া শিবির ঘনিষ্ঠ এই যোগগুরু একসময় অবশ্য মোদি সরকারের সমালোচনা করে রাহুল গাঁধীকেই বেশি নম্বর দিয়েছিলেন। আবার গেরুয়া শিবিরে বিজয় আবির ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরনো অবস্থানেই ফিরে এসেছেন তিনি। সেটাই পরিষ্কার করেদিলেন তিনি, আবারও।  দেখুন, রামদেবের সেই পুরনো সাক্ষাৎকার। ৩০ মে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ করে মোদি সরকার ২। অমিত শাহ পেলেন স্বরাষ্ট্র, রাজনাথ সিংহ প্রতিরক্ষা, নির্মলা সীতারামন অর্থ মন্ত্রক। আর প্রাক্তন বিদেশসচিব এস জয়শঙ্কর সুষমা স্বরাজের জায়গায় এলেন বিদেশ দফতরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget