এক্সপ্লোর

উত্তরাখণ্ডে এখনও বহাল নির্বাচনী আচরণবিধি, মোদির সফরে সম্মতি জানিয়েও বলল কমিশন, শুধুই আধ্যাত্ম দর্শন, দাবি বিজেপি-র

অন্যদিকে, আজ গুজরাতের সোমনাথ মন্দিরে সপরিবারে পুজো দেন বিজেপি সভাপতি অমিত শাহ।

নয়াদিল্লি: উত্তরাখণ্ডে আদর্শ আচরণবিধি চালু থাকার কথা মনে করিয়ে দিলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথ-বদ্রীনাথ সফরে সম্মতি জানাল নির্বাচন কমিশন। মোদির দু’দিনের উত্তরাখণ্ড সফরের কথা জানিয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। এরই পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। আজ কেদারনাথে পুজো দেন মোদি। তিনি প্রায় আধ ঘণ্টা মন্দিরে ছিলেন। এরপর তিনি ধ্যান করার জন্য একটি গুহায় যান। পুজো দেওয়ার পাশাপাশি কেদারনাথের উন্নয়নমূলক কাজকর্মও খতিয়ে দেখেন মোদি। তাঁকে কেদারনাথ মন্দির পুনর্নিমাণ সংক্রান্ত কাজকর্মের বিষয়ে নানা তথ্য দেন উত্তরাখণ্ডের মুখ্যসচিব উৎপল কুমার সিংহ। মোদি যতক্ষণ কেদারনাথ মন্দিরে ছিলেন, ততক্ষণ অন্য কোনও দর্শনার্থীকে সেখানে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলদিয়াল। গত দু’বছরে এই নিয়ে চতুর্থবার কেদারনাথ সফরে গেলেন মোদি। উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি অজয় ভট্ট জানিয়েছেন, এবারের সফর শুধুই আধ্যাত্ম দর্শনের জন্য। মোদির সফর উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি (আইন-শৃঙ্খলা) অশোক কুমার। অন্যদিকে, আজ গুজরাতের সোমনাথ মন্দিরে সপরিবারে পুজো দেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতনি। বিজেপি সভাপতি আমদাবাদে পরিবারের সঙ্গে আজকের দিনটি কাটিয়ে রবিবার দিল্লি ফিরে যাবেন বলে জানিয়েছেন দলীয় মুখপাত্র প্রশান্ত ভালা।

সেরা শিরোনাম

Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর

ভিডিও

Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?
Suvendu Adhikari's PA News : চন্দ্রনাথ হত্যার নেপথ্যে ভাইপো গ্যাং, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর |ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.৯.২৬) পর্ব ২: অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক Ex TMC মুখপাত্র কামাল হোসেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.৯.২৬)পর্ব ১ : নন্দীগ্রামে চন্দ্রনাথের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি
Abhishek Banerjee PA News: ধৃত Sumit Roy-কে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি CID-এর, বাজেয়াপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের মোবাইল ফোন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget