এক্সপ্লোর

West Bengal Election 2026: কাতলা মাছের পর মোচা হাতে প্রচারে বিধাননগরের বিজেপি প্রার্থী, বললেন দুর্নীতির কথা

BJP Candidate: মোচা নিয়ে বিধাননগরে এই ব্লকের রাস্তায় ভোট প্রচারে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী এবং মোচার অংশ ছাড়াতে ছাড়াতে বললেন বিভিন্ন দুর্নীতির কথা।

বিধাননগর : কাতলা মাছ পর মোচা নিয়ে ভোট প্রচার করলেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। কয়েকদিন আগেই কাতলা মাছ হাতে নিয়ে সল্টলেকের বাজারে প্রচারে নেমেছিলেন বিধানগর বিধানসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। এবার তাঁর হাতে দেখা গেল মোচা। 

মোচা নিয়ে বিধাননগরে এই ব্লকের রাস্তায় ভোট প্রচারে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী এবং মোচার অংশ ছাড়াতে ছাড়াতে বললেন বিভিন্ন দুর্নীতির কথা। শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, পুরনো নিয়োগ দুর্নীতি - সব ক্ষেত্রেই দুর্নীতির কথা নিজের প্রচারে বলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি বিধাননগরেরে এই বিজেপি প্রার্থী এও বলেন যে, মোচার ভেতরের অংশ যেভাবে গুনে শেষ করা যায় না, তেমনি তৃণমূলের দুর্নীতিও হাতে গুনে শেষ হবে না। 

শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, 'মোচার ভিতরে যত ফুল আছে গুনে শেষ করা যায় না। সেইরকমই তৃণমূলের দুর্নীতি। তৃণমূল যত দুর্নীতি করেছে তার যদি প্রতীক হয় কিছু সেটা এই মোচা। অগুনতি দুর্নীতি। কত দুর্নীতি হয়েছে, তার প্রতীক ব্যবহার করতে হলে বাজারে ঢুকে মনে হল মোচাই ঠিক। তাই প্রচারে এটাই ব্যবহার করলাম' 

এর আগে কাতলা মাছ নিয়ে প্রচার করেছিলেন বিজেপির এই প্রার্থী। তিনি বলেন, 'তৃণমূল বলেছে বিজেপিকে ভোট দেবেন না কারণ তারা এলে মাছ-ভাত খাওয়া বন্ধ করে দেবে। মাংস খাওয়া বন্ধ করে দেবে। পশ্চিমবঙ্গকে নিরামিষ বানাবে। বাঙালির সংস্কৃতির সঙ্গে মাছ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মাথায় রাখতে হবে আমরা মাছ ছাড়া কোনও শুভ কাজ শুরু করি না। বিয়ের তত্ত্বেও মাছ পাঠানো হয়। মাছ নিয়ে প্রচার করছি বিরোধীদের কাছে বার্তা পাঠানোর জন্য। বার্তার তত্ত্ব যাচ্ছে মাছ দিয়ে। আমরা যদি আসি, আমরা বলে দিলাম মাছ-ভাত তো বন্ধ হবেই না। এখন তৃণমূল যেভাবে সরকার চালাচ্ছে তাতে ১-আধ পিস মাছ জুটবে। বিজেপি এলে ৩-৪ পিস, ডিবল ডবল মাছ খাবেন। উনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিল্প হবে। এক-আধ পিস মাছ জোটাতে পারছেন না। তিনি আবার বড় বড় কথা বলেছিলেন। ১৫ বছরে যা করে দেখাতে পারেনি, বিজেপি ৫ বছরে করে দেখাবে।' 

ভোট আসছে, জমিয়ে চলছে প্রচার। নিজ নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আর তাতেই রয়েছে অভিনবত্ব। এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget