এক্সপ্লোর

Election Commission: ৮০ ঊর্ধ্ব, শারীরিক প্রতিবন্ধীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা

West Bengal Assembly Election 2021: পোস্টাল ব্যালটের ভোটার তালিকা তৈরি করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন।

সমীরণ পাল, বারাসত: নিউ নর্মালে চালু হয়েছে নতুন নিয়ম। ৮০ বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে এবার পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। সেই উদ্দেশে পোস্টাল ব্যালটের ভোটার তালিকা তৈরি করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। 

শারীরিক প্রতিবন্ধী ভোটার এবং আশির ঊর্ধ্বে বয়স এমন ভোটারদের জন্য নির্বাচন কমিশন এবার অন্যরকম ভাবনা-চিন্তা করছে। যাঁরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না, এরকম অনেক মানুষ আছেন। সেইসব মানুষের তালিকা তৈরি করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান কি না? নাকি পোস্টাল ব্যালটে ভোট দিতে চান? যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাঁদের আবার পুনরায় তালিকা তৈরি করে নির্দিষ্ট পোলিং ডেটের পাঁচ দিন আগে সেই পোস্টাল ব্যালটের ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করে নেওয়ার কাজ শুরু হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শেষ করেছেন প্রশাসনের কর্মীরা। এরপর শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের তালিকা তৈরির কাজ। এমনই জানিয়েছেন বারাসত সদরের মহকুমা শাসক ভাস্কর পাল।

নির্বাচন কমিশনের এই উদ্যোগে খুশি মানুষ। বারাসতের বাসিন্দা রমা আচার্য বলেছেন, ‘শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। তাই এতদিন তাঁদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হয়নি। এবার পোস্টাল ব্যালটে তাঁরা ভোট দিতে পারবেন। এতে সবাই খুশি।’

হাবিবুর রহমান নামে স্থানীয় এক বয়স্ক ব্য়ক্তি মনে করেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দিতে পারার আনন্দ অন্যরকম। তবে নির্বাচন কমিশনের এই ভাবনাকে তিনিও স্বাগত জানিয়েছেন। 

অন্যদিকে, নতুন ভোটারদের উৎসাহ দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন। শুক্রবার বারাসতের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যায় কমিশনের প্রতিনিধি দল। সেখানে ভোটারদের উৎসাহিত করেন তাঁরা। দীর্ঘক্ষণ চলে ক্যুইজ প্রতিযোগিতা। ইভিএমে ভোট দেওয়া নিয়ে নতুন ভোটারদের প্রশিক্ষণও দেওয়া হয়। নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের তরফে এই ধরনের কর্মসূচি আরও নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget