এক্সপ্লোর

SIR List : ৬০ লক্ষ বিচারাধীনেরই নিষ্পত্তি, সুপ্রিম-নির্দেশ মেনে চূড়ান্ত তালিকাপ্রকাশ কমিশনের, সবমিলিয়ে বাদ কত ভোটার

৬০ লক্ষের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল ২৭ লক্ষ।

রুমা পাল, কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, বিচারাধীন ভোটারদের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকায় প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নিষ্পত্তি হল। এই তালিকায় বিচারাধীনদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য—তা স্পষ্ট করে জানানো হয়েছে। ়়

‘ফাউন্ড এলিজিবল’ ও ‘ডিলিটেড’ তালিকার হিসাব

গতকাল মধ্যরাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, ৩২ লক্ষ ৬৮ হাজার ১২৯ জন ভোটারকে ‘ফাউন্ড এলিজিবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, তাঁরা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। অন্যদিকে, ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম ‘ডিলিটেড’ তালিকায় রাখা হয়েছে, যাঁরা ‘ফাউন্ড নট এলিজিবল’ হিসেবে বিবেচিত।

আগের তালিকাগুলিতেও বিপুল বাদ  

এর আগে SIR-এর এনুমারেশন পর্বের পর  প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়ে। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। এই দুই পর্যায়ে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। 

সোমবারই  'বিচারাধীন' ৬০ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানায় নির্বাচন কমিশন। মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সোমবারই তালিকা প্রকাশ করা হয়ে যাবে, আদালতে জানাল নির্বাচন কমিশন। 

মোট বাদ পড়া প্রায় ৯১ লক্ষ

নতুন করে ‘ডিলিটেড’ তালিকায় থাকা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে যুক্ত করলে, মোট বাদ পড়া ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। অর্থাৎ প্রায় ৯১ লক্ষ ভোটার তালিকার বাইরে চলে গিয়েছেন।  এই সংখ্যক মানুষ এবছর ভোট দিতে পারবেন কিনা, সে ব্যাপারেও প্রশ্নচিহ্ন থাকছে। 

নিষ্পত্তির অগ্রগতি               

কমিশন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ, প্রায় সম্পূর্ণ প্রক্রিয়াই শেষের পথে। অন্যদিকে গতকাল থেকেই ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার জন্য কোথাও বিশৃঙ্খলা, তো কোথাও চরম ভোগান্তির ছবি ধরা পড়ে। কোথাও ট্রাইব্য়ুনালের আবেদনকারীদের সামলাতে ঘটনাস্থলে আসতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget