এক্সপ্লোর

Coochbehar BJP Rift:নিশীথের হারের পর কোচবিহারে বিজেপিতে ভাঙ্গন, ১০ পঞ্চায়েত সদস্য তৃণমূলে

BJP Panchayat Members Join TMC:লোকসভা ভোটে তৃণমূলের জগদীশ বাসুনিয়ার কাছে হেরে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তার পরই কোচবিহারের বিজেপিতে ভাঙ্গনের খবর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: লোকসভা ভোটে (Election Result 2024) তৃণমূলের জগদীশ বাসুনিয়ার কাছে হেরে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তার পরই কোচবিহারের বিজেপিতে ভাঙ্গনের (Coochbehar BJP Rift) খবর। তাও আবার একেবারে নিশীথ প্রামাণিকের খাসতালুক বলে পরিচিত ভেটাগুড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১০ জন পঞ্চায়েত সদস্য় (BJP Workers In TMC) তৃণমূলে যোগ দিলেন এদিন। 

ছবিটা কী রকম?
এদিন, তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী জগদীশ বাসুনিয়ার হাত ধরে তাঁরা জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন। ১৮ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে আগে থেকে ৬ জন তৃণমূল সদস্য ছিলেন। এবার ১০ জন বিজেপি সদস্য তৃণমূলে যাওয়ায় সংখ্যাটি দাঁড়াল ১৬। অন্যদিকে বিজেপির সংখ্যা কমে হল ২। বিজেপির পঞ্চায়েত সদস্যদের যোগদানের পর কার্যত বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল। অন্য দিকে, গেরুয়া শিবিরের দাবি, ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করানো হয়েছে। এর আগে শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগদান করায় সেই গ্রাম পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। এই মুহূর্তে কোচবিহার জেলায় ২৪ টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে।

ভাঙ্গন ভোটের আগেও...
বিজেপির সংগঠনে ফাটল ধরানোর অভিযোগ আগেও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খুব বেশিদিন আগেকার কথা নয়। গত মাসেই, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত হালিশহরে এরকই একটি ছবি ধরা পড়েছিল। সেখানকার মঙ্গলদীপ ভবনে, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন। তৃণমূলের দাবি, বিজেপির বুথ সভাপতিরাও বিজেপির থেকে মোহভঙ্গ হয়ে তৃণমূলে সামিল হন। এই যোগদান সমাবেশে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। তৃণমূল নেতৃত্বের আরও দাবি, বিজেপির মিথ্যাচারের ফলে শতাধিক কর্মী বিজেপি ত্যাগ করলেন। ব্যারাকপুরের বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য যদিও বলেছিলেন, "আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। ওরা যাঁদের বিজেপির বুথ সভাপতি বলছে আমি কোনও মিটিং বা মিছিলে তাঁদের দেখিনি। ওনারা প্রত্যক্ষভাবে বিজেপি কোনওদিন করতেন কিনা সেটা আমরা জানি না। ওরা বারবার নিজেদের লোককে জয়েন করিয়ে বিজেপির লোক বলে প্রমাণ করার চেষ্টা করে। এবারও সেটাই করেছে।"

আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget