এক্সপ্লোর

সাধ্বী প্রজ্ঞার প্রার্থী পদ প্রত্যাহার করা হোক, খোলা চিঠি প্রাক্তন আমলাদের

তাঁরা লিখেছেন, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুর রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করছেন তাঁর ধর্মান্ধ ভাবমূর্তির প্রচারের জন্য।শুধু তাই নয়, তিনি তিনি হেমন্ত কারকারের মত মানুষকে অপমান করছেন।<

নয়াদিল্লি: ২৬/১১র সন্ত্রাসবাদী হামলায় প্রাক্তন সন্ত্রাস দমন বাহিনীর মাথা হেমন্ত কারকারের মৃত্যু নিয়ে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন বিরোধিরা। এবার প্রজ্ঞার বক্তব্যের নিন্দা করে, তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য, ৭০ জন অবসরপ্রাপ্ত আমলা খোলা চিঠি দিলেন। তাঁরা লিখেছেন, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুর রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করছেন তাঁর ধর্মান্ধ ভাবমূর্তির প্রচারের জন্য।শুধু তাই নয়, তিনি তিনি হেমন্ত কারকারের মত মানুষকে অপমান করছেন।
২০০৮ সালের নভেম্বর মু্ম্বই হামলায় আজমল কসাব বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে নিহত হন কারকারে। সেই কারকারের মৃত্যু সম্পর্কেই প্রজ্ঞার অভিমত একেবারে ঝড় তোলে সারা দেশে। তিনি বলেন, তাঁর সঙ্গে খারাপ আচরণ করার জন্যই, তাঁর অভিশাপে কারকারের মৃত্যু হয়েছে। প্রজ্ঞা আরও বলেন, মালেগাঁও মামলায় তাঁদের হেফাজতে থাকাকালে কারকারে তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন।
প্রাক্তন আমলারা তাঁদের খোলা চিঠিতে লিখেছেন, কারকারের মতো একজন মানুষ, যাঁকে সকলে কর্মনিষ্ঠ, পেশাদারী মানুষ হিসেবেই চেনেন, তাঁর সম্বন্ধে এমন মন্তব্য তাঁদের গভীর আঘাত দিয়েছে।
এই চিঠিতে সই করেছেন, প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার, প্রাক্তন পুলিশ কমিশনার (পুণে) মিরান বোরওয়ানকর প্রমুখ।
এই চিঠিতে দাবি করা হয়েছে, প্রজ্ঞার মন্তব্যের একযোগে সকলে নিন্দা করা হোক ও সেই সঙ্গে তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করা হোক। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে দেশের সাম্প্রদায়িক হিংসার আবহে ইতি টানার ব্যপারে অগ্রণী ভূমিকা নেওয়ার অনুরোধ করা হয়েছ।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget