এক্সপ্লোর

Fact Check: বুথে ওয়েবকাস্টিং, "ট্র্যাক করা হয় ভোট"? এই সব দাবি কি আদৌ সত্যি? কী বলছে নির্বাচন কমিশন

West Bengal Assembly Election 2026: নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট সম্পূর্ণ গোপনীয় একটা বিষয়। নিয়ম অনুযায়ী, ভোটার কাকে ভোট দিচ্ছেন তা কোনওভাবেই প্রকাশ পায় না।

কলকাতা: নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল এবারের নির্বাচনে প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং হবে। আর তারপরই ভাইরাল হয় একাধিক পোস্ট। এমনকি অনেকের মনে এই চিন্তা আসতে থাকে, ওয়েব কাস্টিং মানে কি এবারের নির্বাচনে আপনি কাকে ভোট দিচ্ছেন, সেটা কি দেখে নেবে নির্বাচন কমিশন?

এই নিয়ে এবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট থেকে একটি সচেতনতামূলক পোস্ট করা হয়েছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ গোপনীয়। এ ছাড়াও এই ধরনের কোনও নজরদারি বা কোনও ট্র্যাকিংয়ের কোনও সুযোগ এখানে নেই।

নির্বাচন কমিশন জানিয়েছে, "ক্যামেরার মাধ্যমে বা আধার কার্ড কিংবা প্যান কার্ড বা অন্য কোনও ধরনের কার্ডের মাধ্যমে আপনি কাকে ভোট দিচ্ছেন, তা জানা যাবে, এই দাবি একেবারে মিথ্যা। এই ভুল তথ্য যারা ছড়াচ্ছে তাদের সম্বন্ধে পুলিশ বা অবজারভারকে জানান। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।"

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট সম্পূর্ণ গোপনীয় একটা বিষয়। নিয়ম অনুযায়ী, ভোটার কাকে ভোট দিচ্ছেন তা কোনওভাবেই প্রকাশ পায় না। এ ছাড়াও যেখানে ইভিএম থাকে, সেই ভোটিং কম্পার্টমেন্টে কোনও CCTV থাকে না। ফলে গোপনীয়তা নষ্ট হবে, এমন ভয় পাওয়ারও কোনও কারণ থাকে না।

নির্বাচন কমিশন বলছে, প্রতিবার নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে বা ভোটারদের মনে ভয় ঢুকিয়ে দিতে এই ধরনের গুজব ছড়ানো হয়। এর ফলে, ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার, তা খর্ব হয়।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে কোনও ক্যামেরা বা অন্য কোনও প্রযুক্তির মাধ্যমে ভোট কখনও ট্র্যাক করা হয় না। ভুয়ো তথ্য ছড়ালে সেই বিষয়ে পুলিশ বা প্রশাসনকে জানতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। এ ছাড়াও বলা হয়েছে, রাজ্যে নির্বাচনের পরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর ফলে ভোটাররা নির্ভয়ে থাকতে পারবেন। ফলে, কোনও ধরনের গুজবে কান না দিয়ে নিজের ভোট নিজে দিয়ে আসুন। গণতন্ত্রের এই উৎসবে সামিল হোন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget