এক্সপ্লোর

বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসিয়েই সাফল্য মমতার, দাবি বিশেষজ্ঞদের

কলকাতা: বাংলার বিধান ফের তৃণমূলের পক্ষে। ডাবল সেঞ্চুরি করে সিংহাসনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই বিপুল জয়ের পিছনে কী কী ফ্যাক্টর কাজ করেছে? এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে কাটাছেড়া। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, তৃণমূল সাফল্যের পেছনে বিজেপি ফ্যাক্টরও কিচুটা কাজ করে থাকতে পারে। গত লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল প্রায় ১৭ শতাংশ ভোট। এবার তারা ভোট পেয়েছে প্রায় ১০ শতাংশ। অর্থাৎ‍ বিজেপির ভোট কমেছে প্রায় ৭ শতাংশ। এবারের ভোটের ফল দেখে বিশেষজ্ঞদের একাংশের প্রাথমিক ভাবে মনে হয়েছে, বিজেপির এই ভোটের সিংহভাগ গিয়েছে তৃণমূলের দিকে। তৃণমূল লোকসভায় পেয়েছিল প্রায় ৪০ শতাংশ ভোট। এবার তা বেড়ে হয়েছে প্রায় ৪৫ শতাংশ। অর্থাৎ, বিজেপির কমেছে প্রায় ৭ শতাংশ ভোট। তৃণমূলের বেড়েছে ৫ শতাংশ ভোট। অনেকের এ-ও দাবি, বিজেপি বেশ কিছু আসনে বিরোধী ভোট কাটায় তৃণমূলের সুবিধা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর দাবি, তৃণমূল-বিজেপির ১০-১২টি আসনে বোঝাপড়া হয়েছে। মালদা-মুর্শিদাবাদ চিরদিনই কংগ্রেসের গড় বলে পরিচিত। এই দুই জেলা বাদ দিয়ে, এবারও সংখ্যালঘু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছে বলেই নির্বাচনের ফল দেখে প্রাথমিক ভাবে ধারণা পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষাতেও উঠে এসেছিল, গ্রামীণ বাংলা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ভোটের ফল থেকেও তা স্পষ্ট হয়ে গিয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, বাংলা জয়ে যেমন আগে গ্রাম বাংলা জয় করতে হয়, তেমনই শহরে ভাল ফল করতে হলে কলোনি ও ঝুপড়িবাসীদের সমর্থন পাওয়া জরুরি। যেটা এবারও মমতা পেয়েছেন বলে ধারণা পর্যবেক্ষকদের একাংশের। তৃণমূলের কাণ্ডারী কে তা সবাই জানে। কিন্তু, জোটের সেনাপতি কে? জোট জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? এ সব প্রশ্নের উত্তর না থাকাটা কি জোটের বিরুদ্ধে গিয়েছে? প্রশ্ন রাজনৈতিক মহলে। আরও আগেই কি জোট বেঁধে ঝাঁপানো উচিত ছিল সিপিএম-কংগ্রেসের? দেরি করেই কি কাল হল? সে কারণেই কি মমতা-ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেল জোট? এই প্রশ্নও উঠেছে রাজনৈতিক মহলে।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP in Panchayat: দুষ্কৃতীদের কারণে ২ বছর ঢুকতে পারেনি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পঞ্চায়েতে প্রবেশ করলেন বিজেপির প্রধান 
দুষ্কৃতীদের কারণে ২ বছর ঢুকতে পারেনি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পঞ্চায়েতে প্রবেশ করলেন বিজেপির প্রধান 
WB News Live Updates : 'স্বাধীনভাবে কাজ করুন', নবান্নে গিয়েই পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
'স্বাধীনভাবে কাজ করুন', নবান্নে গিয়েই পুলিশকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Bengal CS Manoj Agarwal: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল
রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল
Annapurna Bhander Scheme:'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?
'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget