এক্সপ্লোর

BJP vs TMC: সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতা উপনির্বাচনে মাঠেই নেই তৃণমূল

Falta Bypolls: ফলতায় উপনির্বাচন ঘিরে উৎসবের আমেজ। এলাহি আয়োজন বিজেপি-র।

ফলতা: উপনির্বাচন ঘিরে উৎসবের আমেজ ফলতায়। ভোট দিতে সকাল থেকে লাইনে ভোটাররা। কেন্দ্রীয়বাহিনীতে ছয়লাপ গোটা এলাকা। এলাকার কোথাও তৃণমূলের ক্যাম্প অফিস চোখে পড়ল না। বরং বিজেপি-র উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটারদের জন্য খাবার-দাবারের আয়োজনও করেছে গেরুয়া শিবির। সকালে মেনুতে রয়েছে আলু কষা, মুড়ি। দুপুরে খাওয়ানো হবে মাছ-ভাত। বস্তা বস্তা আলু, মুড়ি চোখে পড়ল। (Falta Bypolls)

ফলতায় উপনির্বাচনের আগে সরে দাঁড়িয়েছেন তৃণমূলের 'পুষ্পা' জাহাঙ্গির খান। EVM-এ নাম থাকলেও, কোথাও দেখা নেই তাঁর। ফলতার কোথাও তৃণমূলের ক্যাম্প অফিস নেই এই মুহূর্তে। সেই আবহে ফলতার রাস্তায় রাস্তায় বিজেপি-র কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে। বাসুদেবপুরে ভোটারদের জন্য এলাহি আয়োজনও করা হয়েছে। বিজেপি-র কর্মী-সমর্থকরা জানিয়েছেন, আনন্দে মেতে উঠেছেন তাঁরা। (BJP vs TMC)

আরও পড়ুন: কলকাতা পুরসভা চালাচ্ছেন কে? ফিরহাদ হাকিমের সঙ্গে দ্বন্দ্ব স্মিতার পান্ডের? পালাবদলের পর এলোমেলো তৃণমূল

ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল, বস্তা বস্তা মুড়ি, আলু জমা করে রাখা আছে। বড় কড়াইতে আলুর দম রাঁধছেন একজন। এক বিজেপি কর্মী জানান, বুথের বাইরে ভোটারদের জন্য আলুর দম, মুড়ি পাঠানো হচ্ছে। ভোটারদের জন্য রয়েছে চা, সরবতও। দুপুরের জন্যও এলাহি আয়োজন করা হয়েছে। মাছ-ভাত খাওয়ানো হবে ভোটারদের। উপরনির্বাচনকে ঘিরে ফলতায় উৎসবের আমেজ চোখে পড়ছে ভোটারদের মধ্যেও।

ভোটের লাইনে দাঁড়ানো অরুণ সাহা বলেন, "১৫ বছর পর ভোট দিচ্ছি। ২০১১ সালে ভোট দিয়েছিলাম। আর এই ২০২৬ সালে এসেছি। এতদিন নিষেধ ছিল আমাদের। ভোট দিতে যাওয়া নিষেধ ছিল আমাদের। অতনু পাল বলে তৃণমূলের এক পঞ্চায়েত নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন। জাহাঙ্গির খানের লোক।" এতদিন পর অবাধে ভোট দিতে এসেছেন বলে জানান। এর এক ভোটার জানান, বিজেপি করতেন বলে তাঁর গোটা পরিবারকে মারধর করা হয়েছিল। 

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল? হতে পারে বড় সিদ্ধান্ত? বিদেশ সফর থেকে ফিরেই আজ জরুরি বৈঠক মোদির

ফলতায় উপনির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির। তবে এত অল্প সময় আগে সিদ্ধান্ত নেওয়ায়, EVM-এ তাঁর নাম রয়েছে। যদিও এদিন সকাল থেকে এলাকায় কোথাও দেখা গেল না জাহাঙ্গিরকে। বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও মেলেনি সাড়া। এই মুহূর্তে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে ফলতায়। 

ফলতায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ ভোটগ্রহণ হচ্ছে।। সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ 'পুষ্পা' জাহাঙ্গিরের বাড়ির এলাকা। ফলতার শ্রীরামপুর গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয়-বার্তা দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাও। সেখানে ISF সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি।

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget