এক্সপ্লোর

কেন্দ্রীয় বাহিনীকে শাসানি, সোনালির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের

দক্ষিণ ২৪ পরগনা:  ফের স্বমহিমায় সোনালি গুহ। এবার বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেই শাসানি! কখনও আবার সিপিএমের এজেন্টকে মেরে বের করে দেওয়ার নির্দেশ! এ সবের জেরে সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালি গুহর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের। তাঁকে না কি তৃণমূলেরই স্থানীয় নেতা-কর্মীদের একাংশ সাতগাছিয়ায় আর চাইছিলেন না! কিন্তু, শীর্ষ নেতৃত্ব ফের সোনালি গুহকেই প্রার্থী করায় দলের মধ্যেই কিছুটা চাপা অসন্তোষ রয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা। এই প্রেক্ষাপটে শনিবার কঠিন চ্যালেঞ্জের মুখে দিনভর চরকির মতো ছুটে বেড়ালেন সোনালি! প্রথম গন্তব্য সাজুয়া প্রাথমিক বিদ্যালয়! ভোট কেন্দ্রে পৌঁছেই, হুড়মুড়িয়ে বুথের ভিতর ঢুকে পড়েন তৃণমূল প্রার্থী! কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাধা দিতেই বেধে যায় বচসা! আঙুল উঁচিয়ে শাসকদলের নেত্রী জানতে চান, আপনি কি কমিশন? আমি এখানকার এমএলএ! জওয়ান বলেন, ইউ আর ওয়েলকাম। এক জায়গায় হুমকি তো অন্য জায়গায় শাসানি! অভিযোগ, এখানে ইভিএম-এর একটু বেশিই কাছে চলে যান সোনালি গুহ! জওয়ান বাধা দিতেই রণংদেহী নেত্রী! বুথের ভিতর বাহিনীকে হুমকি তো, বুথের বাইরে সিপিএমের এজেন্টকে মেরে বের করে দেওয়ার নির্দেশ! কাশিবাতি অবৈতনিক বিদ্যালয়ে পৌঁছে ইভিএম খারাপ হওয়ার কথা শুনেই মেজাজ হারান নেত্রী! তখনই ফোনে দিয়ে ফেলেন আজব এই নিদান! ইভিএম ঠিক হওয়ার পরই বুথ চত্বর ছাড়েন তৃণমূল প্রার্থী! তবে, শুধু সিপিএমের এজেন্টই নন! এদিন তো পুকুর পাড়ে সিপিএমের পতাকা দেখেও চটে যান সোনালি গুহ! তৃণমূল প্রার্থীর এহেন হুমকি-শাসানির দেখে, তত্ক্ষণাৎ স্বতঃপ্রণোদিত হয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্ট খতিয়ে দেখার পর, এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয় শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে। আলাদা করে কমিশনে অভিযোগ জানায় বিরোধীরাও। তবে, দিনের শুরুতে সিপিএম এজেন্টকে মেরে বের করে দেওয়ার নির্দেশ দিলেও, বিতর্ক বাড়তেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের চা খাওয়ানোর কথাও শোনা যায় তৃণমূল প্রার্থীর মুখে। তবে এই চায়ে আবার চিনির জায়গায় গুড়-বাতাসা মেশানো নেই তো? কটাক্ষের সুরে প্রশ্ন অনেকেরই!  

সেরা শিরোনাম

LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন

ভিডিও

ECI on TMC: 'জোড়াফুল' কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
Food Safety Department: হাতিবাগানের 'সেন মহাশয়'-এ পুরসভার আধিকারিকরদের অভিযান
WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
Surendranath Law College: পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget