এক্সপ্লোর

প্রিসাইডিং অফিসারকে ধমক, লকেটের বিরুদ্ধে এফআইআর জেলা প্রশাসনের

বীরভূম:  বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়ার ঘটনায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল জেলা প্রশাসন।রবিবার ভোট চলাকালে বীরভূমের ময়ুরেশ্বরের প্রচন্দ্রপুর হাইস্কুলের ৩০ নম্বর বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওই বুথে ব্যাপক রিগিং হচ্ছিল। প্রচন্দ্রপুর হাইস্কুলে ৩০ নম্বর বুথে ঢুকে, টেবিলে চাপড়ে, গলা উঁচিয়ে, আঙুল তুলে প্রিসাইডিং অফিসারকে ধমক দেন লকেট। প্রসঙ্গত এরপরই প্রশ্নের মুখে পড়ে যায় ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই ময়ূরেশ্বরে ঘাঁটি গেড়েছেন লকেট। রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। আচমকাই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে, লকেট ঢুকে পড়েন প্রচন্দ্রপুর হাইস্কুলের ৩০ নম্বর বুথে। বিজেপি প্রার্থীর ধমকের মুখে তখন কার্যত অসহায় হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। যদিও, বিজেপি-বিরোধীদের বক্তব্য, ভোট নিয়ে একজন প্রার্থীর কোনও দাবি থাকতেই পারে। একজন প্রার্থী রিগিংয়ের অভিযোগ তুলতেই পারেন! কিন্তু কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কেন প্রিসাইডিং অফিসারকে ধমকাবেন তিনি? কেন এরকম আচরণ করবেন? বুথের মধ্যে প্রিসাইডিং অফিসারই তো শেষ কথা, তাঁকেই কেন এভাবে চ্যালেঞ্জ জানানো হবে? অনুব্রত মণ্ডল প্রসঙ্গে লকেটকে বলতে শোনা গিয়েছিল, ভোটের দিন শেষ দেখে ছাড়বেন তিনি। কিন্তু বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকে ভোটের দিন নিজেই বিতর্কে জড়ালেন বিজেপির এই তারকা প্রার্থী। ভিডিওতে শুনুন গতকাল প্রিসাইডিং অফিসারকে ধমকে কী বলেছিলেন লকেট

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget