এক্সপ্লোর

অশান্ত ডোমকল: সিপিএম এজেন্টকে বুথ থেকে মেরে বের করে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে খুন

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকলে বুথের সামনে, সিপিএম কর্মীকে বোমা মেরে, গুলি করে খুন। এলাকায় দফায় দফায় বোমাবাজি। আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দুষ্কৃতীদের। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল নিহতের মেয়ের। সিপিএম-কংগ্রেস কোন্দলে খুন, দাবি ডোমকলের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের। রক্তপাত শুরু হয়েছিল প্রথম দফাতেই। প্রাণ গেল চতুর্থ দফায়। মুর্শিদাবাদের ডোমকলে বুথের সামনে, নৃশংসভাবে খুন করা হল সিপিএম কর্মী তহিদুল ইসলামকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাস্থল ডোমকল বিধানসভা কেন্দ্রের জিতপুরের নতুনপাড়া প্রাইমারি স্কুলের বুথ। কিছু একটা যে ঘটতে চলেছে, চারপাশে বারুদের গন্ধে, আগে থেকেই বোধহয় তা আঁচ করতে পেরেছিল এলাকাবাসী। হঠাৎই হইচই! ছুটতে শুরু করেন মহিলা-বৃদ্ধরা। আতঙ্কের জেরে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কে যেন বললেন, ওদিকে কে যেন খুন হয়ে গিয়েছে। সিপিএমের দাবি, তাঁদের কর্মী তহিদুল ইসলামকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় তৃণমূলের লোকেরা। তারপর তাঁকে খুন করা হয়। যেখানে পড়েছিল তহিদুলে দেহ, তার কাছেই উদ্ধার হয় শিশি বোমা। পাতায় রক্তের দাগ লেগেছিল। একদিকে যখন মাটিতে পড়ে সিপিএম কর্মী তহিদুল ইসলামের রক্তাক্ত নিথর দেহ, অন্যদিকে তখন ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকা দাপাচ্ছে দুষ্কৃতীরা! মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা! কেঁপে উঠছে এলাকা! একজনের প্রাণ কেড়েও, তখনও বেপরোয়া বন্দুকের নল। এজন্যই কি ঢাকঢোল পিটিয়ে গণতন্ত্রের উৎসব? কোথায় কেন্দ্রীয় বাহিনী? কোথায় পুলিশ? দিনভর ডোমকলে দুষ্কৃতী তাণ্ডব। রক্ত। নিথর প্রাণ! বোমা-গুলিতে জখম হন বেশ কয়েকজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার দাবি, খুনের সঙ্গে ভোটেরই না কি কোনও সম্পর্ক নেই! মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেনের ছেলে, ডোমকলের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের অবশ্য দাবি, সিপিএম-কংগ্রেস অন্তর্কলহের জেরে এই ঘটনা। বিরোধীদের পাল্টা দাবি, ডোমকলের এই তাণ্ডব তৃণমূলের পরিকল্পিত। কারণ, এখান থেকে ৫ বার জিতেছেন বাম প্রার্থী আনিসুর রহমান। গত লোকসভা ভোটের নিরিখে ডোমকল কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল ৪৯ শতাংশ ভোট, বামেদের ঝুলিতে পড়েছিল ৩১ শতাংশ ভোট এবং তৃণমূল পেয়েছিল মাত্র ১৫ শতাংশ। বিরোধীদের দাবি, মুর্শিদাবাদে দাঁত ফোটাতে না পেরেই, শাসকের দাঁত নখ বেরিয়ে পড়ল।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget