এক্সপ্লোর

Rajanya Haldar: দুই হেভিওয়েট কেন্দ্র থেকে ভোটে লড়ছেন রাজন্যা হালদার, কোন দলের প্রার্থী হলেন?

এক সময় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর কণ্ঠস্বর শুনেছিল রাজ্য।   সেই রাজন্যা হালদারই এবার ভোটের ময়দানে। তবে ...

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  এক সময় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর কণ্ঠস্বর শুনেছিল রাজ্য।  যুবনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজন্যা হালদার। তাঁর ২১-শের বক্তৃতা তখন ভাইরাল। সেই রাজন্যা হালদারই এবার ভোটের ময়দানে। তবে নির্দল প্রার্থী হিসেবে। 

নির্দল হিসেবে সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন রাজন্য়া হালদার। বৃহস্পতিবার জনসংগ্রাম মঞ্চের তরফে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানেই ২ বিধানসভা কেন্দ্র থেকে রাজন্য়ার নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর এদিন তৃণমূল এবং বিজেপি, ২ দলের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার বিকেল ৪টের সময় কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে নিজের দলের নাম ঘোষণা করেন তিনি। এদিন রাজন্যা জানান, ২০২৬ এর ভোটে হয়ত তাঁরা বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করতে পারবেন না। সরকার বদলাতে পারবেন না। তবে হার কি জিত যাই হোর, লড়াইয়ের ময়দান থেকে সরবেন না।  রাজন্যা  জানান, সোনারপুর দক্ষিণ তাঁর নিজের এলাকা। গত পাঁচ বছরে সেখানে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ । আশানুরূপ কাজ হয়নি।  মানুষ কার্যত নাজেহাল। এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ,  পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই। তেমনই আসানসোল দক্ষিণ। সেখানেও বিধায়ককে খুব একটা দেখা যায় না। 

আর জি কর-কাণ্ডের আবহে, তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে, দলের রোষে পড়েন তিনি। ডায়মন্ড হারবারের  যাদবপুর সাংগঠনিক জেলার তৎকালীন সহ সভানেত্রী রাজন্য়া হালদারকে সাসপেন্ড করে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। গঠন করা হয় তদন্ত কমিটি। তবে সাসপেনশনের পরও  শর্টফিল্মের মুক্তিতে অনড় ছিলেন তিনি। তাঁর সঙ্গে সাসপেন্ড করা হয় TMCP-র তৎকালীন রাজ্য় সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে। এরপর বিভিন্ন কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তেই থাকে। কসবার ল' কলেজে গণধর্ষণের অভিযোগে যখন রাজ্যজুড়ে শোরগেল, তখন বিস্ফোরক অভিযোগ করেন রাজন্য়া হালদার! তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে দলের অন্দরে, জুনিয়রদের মধ্যে AI করা নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী । তখন তৃণমূলের নেতা-নেত্রীরাও তাঁকে আক্রমণ করতে ছাড়েনি। এরপর ২০২৫ সালের শেষাশেষি এমনও শোনা যায় রাজন্যা বিজেপিতে যোগদান করতে পারেন। তবে সেই সব জল্পনা উড়িয়ে প্রার্থী ঘোষণার পর এদিন তৃণমূল এবং বিজেপি, ২ দলের বিরুদ্ধেই সরব হয়েছেন রাজন্যা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget