এক্সপ্লোর

আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মামলায় আদালতে আত্মসমর্পণ গিরিরাজের, পেলেন জামিন

আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় স্থানীয় একটি আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাই লোকসভা আসনের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ। গিরিরাজ বেগুসরাইয়ে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) ঠাকুর আমন কুমারের আদালতে আত্মসমর্পণ করেন। সিজেএম তাঁর জামিন মঞ্জুর করেন।

বেগুসরাই:  আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় স্থানীয় একটি আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাই লোকসভা আসনের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ। গিরিরাজ বেগুসরাইয়ে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) ঠাকুর আমন কুমারের আদালতে আত্মসমর্পণ করেন।  সিজেএম তাঁর জামিন মঞ্জুর করেন। গত ২৪ এপ্রিল বেগুসরাইয়ে একটি নির্বাচনী জনসভায় গিরিরাজ বলেছিলেন, ‘যারা 'বন্দেমাতরম' বলতে পারে না বা মাতৃভূমিকে শ্রদ্ধা করতে পারে না, দেশ তাদের ক্ষমা করবে না। আমার পূর্বপুরুষদের সিমারিয়া ঘাটে শেষকৃত্য হয়েছে, তাঁদের কবরের প্রয়োজন হয়নি। কিন্তু তোমাদের তিনহাত জমির প্রয়োজন’। তাঁর এই মন্তব্যের জন্য জনপ্রতিনিধিত্ব আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। এই মামলাতেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন গিরিরাজ। বিজেপি সভাপতি অমিত শাহ ছাড়াও ওই সভায় বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সহ বিজেপি অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আদালত এই মামলায় গিরিরাজকে ৫০০০ টাকা করে দুটি বেল বন্ড জমা দিতে বলেন। ওই মন্তব্যের জন্য নির্বাচন কমিশনও কেন্দ্রীয় মন্ত্রীকে কারণ-দর্শানোর নোটিশ পাঠিয়েছে। কমিশন বলেছে, প্রাথমিকভাবে গিরিরাজ আদর্শ আচরণবিধি ও সুপ্রিম কোর্টের নির্দেশ ভেঙেছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, ভোটের প্রচারের সময় বক্তব্য রাখার সময় ধর্মকে ব্যবহার করা যায় না। বেগুসরাই আসনে গিরিরাজের প্রতিদ্বন্দ্বিতা সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার ও আরডেডি প্রার্থী তনভির হাসানের বিরুদ্ধে। গত ২৯ এপ্রিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় এই আসনে ভোট গ্রহণ করা হয়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget