এক্সপ্লোর

Gujarat Assembly Election Result 2022: টানা ২৭ বছর ক্ষমতায়, মুখ্যমন্ত্রী থেকেছেন মোদি, গুজরাতে আজও কংগ্রেসের এই রেকর্ড ছুঁতে পারেনি বিজেপি

Gujarat Election Result 2022: ২০০২ সালে দাঙ্গার পরেও গুজরাত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে বিজেপি। কিন্তু ১৯৮৫ সালে গুজরাতের তৎকালীন কংগ্রেস সরকারের রেকর্ড আজও অধরা। 

আমদাবাদ: প্রায় তিন দশক ধরে গুজরাতে একচেটিয়া আধিপত্য তাদের। গোটা দেশে 'গুজরাত মডেলে'র (Gujarat Assembly Election Result 2022) স্বপ্ন ফেরি করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার  পরেও কংগ্রেসের রেকর্ড ছোঁয়া হয়নি বিজেপি-র (BJP)। ২০০২ সালে দাঙ্গার পরেও গুজরাত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে বিজেপি। কিন্তু ১৯৮৫ সালে গুজরাতের তৎকালীন কংগ্রেস (Congress) সরকারের রেকর্ড আজও অধরা। 

দীর্ঘ ২৭ বছর ধরে গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি

প্রথম বার ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ১৯৯০-এর মার্চ, দ্বিতীয় বার ১৯৮০-র জুন থেকে ১৯৮৫-র জুলাই, ১৯৭৬-র ডিসেম্বর থেকে ১৯৭৭-এর এপ্রিল-মোট দফায় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের মাধবসিংহ সোলাঙ্কি (Madhavsinh Solank)। ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে ১৮৩ আসনের বিধানসভায় ১৪৯ আসন জিতে তাঁর সরকার প্রতিষ্ঠিত হয়। 

নরেন্দ্র মোদি, বিজেপি-র সবচেয়ে জনপ্রিয় নেতা পর্যন্ত মাধব সিংহের ওই রেকর্ড ছুঁতে পারেননি। বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে ক্ষত্রিয়-হরিজন-আদিবাসী-মুসলিম সমন্বয়ের (খাম) ভাবনা বাস্তবায়িত করেন মাধবসিংহ। কিন্তু তাতে পাটিদাররা কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে বিজেপি-র দিকে ঝুঁকে পড়ে। 

এর পর, আর পিছন ফিরে তাকাতে হয়নি বিজেপি-কেও। শঙ্করসিং বাঘেলার মতো বিদ্রোহী নেতাদের আসা-যাওয়াও তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং যত সময় এগিয়েছে, বিজেপি-র পক্ষে হিন্দু ভোটের পাল্লা ততই ভারী হয়েছে। শুধু উচ্চবর্গ বা ব্যবসায়ীদের নয়, নিম্নবর্গের, তৃণমূলস্তরের হিন্দু ভোটকেও নিজেদের সমর্থনে আনতে সফল হয় বিজেপি। 

আরও পড়ুন: Gujarat Election 2022: ভবিষ্যতের নিরাপত্তা বিজেপি-র কাছেই, বললেন গুজরাতে দলের প্রার্থী হার্দিক

তবে ২০১৪ সালে নরেন্দ্র মোদি গুজরাত ছেড়ে প্রধানমন্ত্রী হলে, রাশ খানিকটা আলগা হয়। তাতেই ২০১৭ সালে বিজেপি-কে সমানে সমানে চক্কর দিয়ে সকলকে কার্যত চমকে দেয় কংগ্রেস। কিন্তু তার পর আহমেদ পটেলের মৃত্যু, সাংগঠনিক দুর্বলতা ফের ব্যাকফুটে নিয়ে চলে যায় কংগ্রেসকে। হাত প্রতীকে জয়ী হয়েও, দলে দলে নেতারা বিজেপি-তে গিয়ে ওঠেন। অশোক গহলৌত পাটিদার আন্দোলনে হাতিয়ার করার চেষ্টা করেছিলেন বটে। হার্দিক পটেল, অল্পেশ ঠাকুরের মতো তরুণ নেতাদের কংগ্রেসে নিয়ে আসেন। এ বছর বিজেপি-র প্রতীকেই বিধানসভা নির্বাচনে লড়ছেন তাঁরা। পটেলদের বিক্ষোভ সামাল দিতে অর্থনৈতিক ভাবে অনগ্রসরদের জন্য পৃথক সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়। 

এর মধ্যে বিজয় রুপাণিকে আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়। শুরুতে উন্নয়নকে সামনে রেখেই প্রচার শুরু করে বিজেপি। কিন্তু নির্বাচনের দিন যত এগিয়ে আসতে থাকে, ততই বরাবরের মতো তপ্ত হতে থাকে পরিস্থিতি। উঠে আসে গোধরা, ২০০২ সালের দাঙ্গার প্রসঙ্গও। ভারতীয় রাজনীতিতে সোশ্য়াল মিডিয়ার  সদ্ব্যবহার বিজেপি-র হাত দিয়েই শুরু। গুজরাত বিধানসভা নির্বাচনের আগে ৫০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। বার্তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকও নিয়োগ করে বিজেপি। 

আজও কংগ্রেসের একটি রেকর্ড ছুঁতে পারেনি বিজেপি

এত দিন গুজরাতে বিজেপি এবং কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। এ বছর নয়া চরিত্র হিসেবে প্রবেশ ঘটেছে আম আদমি পার্টির। বিজেপি-বিরোধীদের দাবি, প্রকাশ্যে বিজেপি-র বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইলেও, আসলে বিজেপি-র হয়ে কংগ্রেসের ভোটে ভআগ বসানোই লক্ষ্য আপের। তাই যদি হয়, তাহলে এ বার বিজেপি মাধবসিংহের রেকর্ড ছুঁতে পারে কিনা, সেদিকে নজর সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget