এক্সপ্লোর

Humayun Kabir : ভোটের আগের রাতেই গ্রেফতার হুমায়ুনের ভাইপো ! অভিযোগ সত্যি? মুখ খুললেন আম জনতা পার্টি সুপ্রিমো

Bengal Election 2026 Phase 1 polling live updates : ভোটের আগের রাতে গ্রেফতার হন হুমায়ুন কবীরের ভাইপো। শক্তিপুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। 

 

পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ :  তৃণমূলের প্রকাশ করা একটি  স্টিং ভিডিও   তোলপাড় ফেলে দিয়েছিল কয়েকদিন আগে।  হুমায়ুন কবীরের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তাঁর সঙ্গে জোট ভাঙে মিম। এরপর ভোটের এক্কেবারে আগে-আগে তার দল ছেড়ে তৃণমূলের যোগ দেয় একদল কর্মী। এখানেই শেষ নয়, ভোটের আগের রাতে গ্রেফতার হন হুমায়ুন কবীরের ভাইপো। শক্তিপুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। 

রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল বলে খবর।  সেই মামলাতেই গ্রেফতার করা হয় রাজাকে। হুমায়ুন তখনই জানান,   'একটা মিথ্যে মামলায় আমার ভাইপো রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম। আমাকে এসবি বললেন, কোনও এক মহিলাকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় অভিযোগ করানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে তুলে নেওয়া হয়েছে।'

ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের সঙ্গে একেবারে সম্মুখ সমরে নামেন হুমায়ুন। তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে ভোটের আগের রাতে তৃণমূল কর্মীকে টার্গেট করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ নস্যাৎ করে দেন তিনি। তখনই তিনি মুখ খোলেন ভোটের আগে তাঁর ভাইপোর গ্রেফতারি নিয়েও। বলেন, ' এটা পরিকল্পিত। কারণ একটা মহিলা ... এবং তারা একটা গান-বাজনা করে বেড়ায়। আমার এই ভাইপো..ও নিজে গ্র্যাজুয়েশন...ওরা চার ভাই, তিন ভাই চাকরি করে। দুই ভাই হাইস্কুলের মাস্টার, একটা পুলিশে কলকাতায়। সে স্বাভাবিকভাবেই আমার কাজকর্ম, একটা ব্যবসা আছে, সেটা দেখাশোনা করে...রাজা শেখ। পুলিশ অতিরিক্ত তৃণমূলের তোষামোদ করার জন্য, এক কথায় তৃণমূলের দালালি করতে হবে, তাই হুমায়ুন কবীরকে , তার ভাইপোকে আটকে বাহাদুরি দেখাচ্ছে।' 

হুমায়ুন কবীরের স্টিং ভিডিও সামনে আসার পর থেকেই এই নিয়ে তৈরি হচ্ছে নানান রাজনৈতিক সমীকরণ। হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির যোগসাজসের অভিযোগ তুলে বারবার আক্রমণ শানান তৃণমূল। পরে, হুমায়ুন কবীরকে মমতার আইটেম বলে নিশানা করেন অমিত শাহ।  অন্যদিকে হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের প্রকাশিত ভিডিও নিয়ে গত  শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বলেন, 'তৃণমূল নিজেদের হার দেখতে পাচ্ছে। তাই AI-এর মাধ্যমে ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যা ছড়ানোর চেষ্টা করবে। তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে তৃণমূল। পাল্টা সরব হয়েছেন হুমায়ুন কবীরও।' সব মিলিয়ে এবার ভোটের আগে বিভিন্ন কারণেই আলোচনায় হুমায়ুন। কিন্তু চার তারিখেই বোঝা যাবে, ইভিএমে মানুষ তাঁর পাশে আছে কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget