এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘শুভেন্দুর সঙ্গে কথা হয়েছিল, যোগাযোগ রাখতে বলেছিল PMO, ডায়রেক্ট ডেপুটি মুখ্যমন্ত্রী’, হুমায়ুন কবীরের ভিডিও ‘ফাঁস’ করল তৃণমূল

Humayun Kabir Video: হুমায়ুন কবীরের ভিডিও 'ফাঁস' করল তৃণমূল। বিজেপি-র সঙ্গে বোঝাপড়ার দাবি। কত আসন মিলতে পারে, তাও শোনা গেল হুমায়ুনের মুখে।

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিনই রাজ্য রাজনীতিতে শোরগোল। হুমায়ুন কবীরের একটি ভিডিও 'ফাঁস' করল তৃণমূল। ওই ভিডিও-য় বিজেপি-র সঙ্গে বোঝাপড়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন হুমায়ুন। ১০০০ কোটি টাকার কথা শোনা যায় তাঁর মুখে। পাশাপাশি, শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের কথাও বলতে শোনা যায় তাঁকে। (Humayun Kabir Video)

এবিপি আনন্দ ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে বাবরি মসজিদ নির্মাণ থেকে বিজেপি-র সঙ্গে বোঝাপড়া নিয়ে বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে হুমায়ুনকে। (West Bengal Assembly Elections 2026 ভিডিও-র কথোপকথন এমন-

হুমায়ুন: বিরোধী দলনেতার সঙ্গে আমার কথা হয়েছিল। 

ব্যক্তি ১: শুভেন্দু অধিকারীর সঙ্গে?

হুমায়ুন: হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলল, আপনি দিল্লি যান ২২ তারিখের পর। আমিও যাব আপনার সঙ্গে। আলাপ করিয়ে দেব। সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা বলিয়ে দেব। এর পর সরাসরি…ওই মোহন যাদবজী আছেন না! মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওঁর সঙ্গে আমার কানেকশন থেকে গিয়েছে। জানান, 'PMO-র সঙ্গে কথা হয়েছে আমার। আপনার সঙ্গে কানেকশন রাখতে…'

ব্যক্তি ১: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছে?

হুমায়ুন: হ্য়াঁ।

ব্যক্তি ১: না, আমরা ভেবেছিলাম অসমের মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে আছেন।

হুমায়ুন: অসমের মুখ্যমন্ত্রী দায়িত্বে আছেন। কিন্তু পরবর্তী কালে PMO মোহন যাদবজীকে আমার সঙ্গে কথাবার্তা চালাতে বলে। দু’জনেই আমার সঙ্গে কথা বলে। বিজেপি ১০০ থেকে ১১০ বা ১২০ পর্যন্তই যেতে পারবে। কিন্তু আপনারা ১৪৮ আসন পাবেন না। যতবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, ওঁকেও আমি একই কথা বলেছি। শুভেন্দু অধিকারীও মেনে নিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে মোহন যাদবের কথা হয়েছে। আপনি যদি ৭০-৮০টি আসনে জিতে যান, তাহলে ডায়রেক্ট আপনাকে ডেপুটি মুখ্যমন্ত্রী বানিয়ে দেব।

ব্যক্তি ১: ডেপুটি মুখ্যমন্ত্রী?

হুমায়ুন: হ্যাঁ। শুভেন্দু অধিকারী আমাকে জানিয়েছিল, যে আমাকে দিল্লি নিয়ে যাবে আর বাংলার ইলেকশন যে হেড তার সঙ্গেও দেখা করাবে। মোহন যাদবজী আমাকে জানিয়েছিলেন, তিনি ডায়রেক্ট কথা বলেছেন PMO-র সঙ্গে আমাকে নিয়ে।

হুমায়ুন: আর হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, উনিও জানেন। PMO থেকেই ওঁদের বলা হয়েছিল আমার সঙ্গে সম্পর্ক রাখতে। দিল্লিতে মধ্যপ্রদেশ ভবনে আমাকে তাই ডাকা হয়েছিল দেখা করতে। কোনও বিজেপি মুখ্যমন্ত্রী হলেও আমার অসুবিধে নেই।

ব্যক্তি ১: তার মানে ভোট পর্যন্ত আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিতরে ভিতরে যোগাযোগ রাখবেন, আর বাইরে গালি দেবেন।

হুমায়ুন: হ্যাঁ, এটা তো আমি কথা বলেই রেখেছি শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু নিজেই আমার ব্যাপারে বাজে কথা বলছে। কাল, পরশুই বলেছে যে ‘আমাকে মুখ্যমন্ত্রী হতে দাও একবার, আমি হুমায়ুন কবীরকে আটকে দেব। আমি বাবরি মসজিদ তৈরি হতে দেব না’। এটা তো বলাই উচিত। আমার এটাতে কোনও অসুবিধে নেই।

তৃণমূলের তরফে হুমায়ুনের এই ভিডিওটি প্রকাশ করে বিষয়টি কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করে দেখা এবং হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের দাবি তোলা হয়েছে। এদিন দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষরা। তাঁরাই ভিডিওটি প্রকাশ করেন। তৃণমূলের দাবি, বিজেপি-র সঙ্গে হুমায়ুনের ১০০০ কোটি টাকার ডিল হয়েছে এবং ৩০০ কোটি টাকা অ্যান্ডভান্স করা হয়েছে। আর তাতেই সংখ্য়ালঘু ভোট টানার কথা বলছেন।

এদিন ফিরহাদ বলেন, "ধর্মীয় আবেগ বিক্রি করছেন হুমায়ুন কবীর। বিনিময়ে ১০০০ কোটি টাকা চাইছেন।" যে বাবরি মসজিদ নিয়ে এত চাঞ্চল্য, সেটা বাবরের নামে হল, না হল না, তাতে যে হুমায়ুনের কিছু যায় আসে না বলেও দাবি করছে তৃণমূল। কুণাল বলেন, "শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন। কে বলছেন, হুমায়ুন কবীর?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget