এক্সপ্লোর

Panchayat Election 2023: ভোটার-ই Reporter, ভোটে অনিয়ম দেখলে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন 9073930194 নম্বরে

আপনার এলাকায় গন্ডগোল-হিংসা-ভোটে অনিয়ম দেখলেই, ছবি তুলে, আপনার নাম, ঠিকানা ও বিবরণ-সহ  হোয়াটসঅ্য়াপ করুন 9073930194 নম্বরে।

কলকাতা: রাত পেরোলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোটের তাপ গোটা বাংলাজুড়ে। পরিস্থিতির ওপর নজর রাখতে চোখ-কান খোলা রেখেছে এবিপি আনন্দ। সতর্ক থাকুন আপনারাও। এবার ভোটাররাও গণতন্ত্রের প্রহরী। ভোটার-ই Reporter। ভোটের সময়ে, আশেপাশে কোনও ঘটনা ঘটতে দেখলেই নাম, ঠিকানা-সহ ছবি তুলে হোয়াটসঅ্য়াপ করুন 9073930194 নম্বরে। সেই ছবি আমরা দেখাব এবিপি আনন্দে। প্রয়োজনে প্রেরকের নাম-ঠিকানাও গোপন রাখা হবে। 

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৭৩ হাজার ৮৮৭ আসনের ভাগ্য় নির্ধারণ করতে, ৬০ হাজারের কিছু বেশি বুথে, লাইনে দাঁড়াবেন ভোটাররা। প্রতিটি জেলার প্রতিটি ভোটকেন্দ্রেই, নজর থাকবে এবিপি আনন্দর রিপোর্টারদের। আপনার এলাকায় গন্ডগোল-হিংসা-ভোটে অনিয়ম দেখলেই, ছবি তুলে, আপনার নাম, ঠিকানা ও বিবরণ-সহ  হোয়াটসঅ্য়াপ করুন 9073930194 নম্বরে। নিজেদের মোবাইল ফোনে সেভ করে নিন এই নম্বর। 9073930194।

রাত পোহালেই মহারণ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভোট হবে ৬০ হাজার ৫৯৩টি বুথে । ৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১০৪৩টি বুথে হচ্ছে না ভোট। ৬১ হাজার ৬৩৬টি বুথের মধ্যে ভোট হবে না ১ হাজার ৪৩টি বুথে। ৬০ হাজারেরও বেশি বুথের মধ্যে মাত্র ৮ শতাংশ স্পর্শকাতর বুথ। মনোনয়ন পর্বজুড়ে বাংলা যে ছবি চাক্ষুষ করেছে, তারপর ভোটের দিন কী হতে পারে তা নিয়ে যথেষ্ট আশঙ্কায় বঙ্গবাসী। যদিও এদিন নিরাপত্তা নিশ্ছিদ্র করতে যে পদক্ষেপের প্রয়োজন ছিল তা যথাযথভাবে নেওয়া হয়নি বলেই মত বিরোধীদের। সবমিলিয়ে আগামীকাল বাংলার পরিস্থিতি কী থাকে সেদিকেই সকলের নজর রয়েছে। 

তবে ভোটের দিন যদি আপনি এমন কোনও ঘটনা দেখেন যা সকলকে জানানো প্রয়োজন, বা অন্যায়ের বিরোধীতা করতে চান, তবে অবশ্যই সেই ছবি ভিডিও ঘটনার বিবরণসহ এবিপি আনন্দের সংশ্লিষ্ট নম্বরে পাঠিয়ে দিন। যদি আপনি নিজের পরিচয় গোপন রাখতে চান, তাহলে সেকথাও উল্লেখ করে দিন পাঠানো ঘটনা এবং বিবরণের সঙ্গে। সে ক্ষেত্রে আপনার নাম-পরিচয় সবটাই গোপন রাখা হবে। 

উল্লেখ্য, ইতিমধ্যেই শেষ মুহূর্তে হাজির হয়েছে বাকি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য়ে আসা মোট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত হয়ে গিয়েছে। দফায় দফায় মুর্শিদাবাদের ঝামেলার খবর প্রকাশ্যে এসেছে। অন্যতম স্পর্শকাতর জায়গার তালিকাতেও রয়েছে এই জেলা। জানা গিয়েছে, সবচেয়ে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদে। ৩৭ কোম্পানি থাকবে হাওড়ায়, ৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে পূর্ব বর্ধমানে। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে উত্তর ২৪ পরগনায়, ৩০ কোম্পানি মালদায় । ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে হুগলি, কোচবিহারে। পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে মোতায়েন থাকবে যথাক্রমে ২৬ ও ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget