এক্সপ্লোর

Abhishek Banerjee: 'প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন,' হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার রাজধানীতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কলকাতা: ভোট শেষের এক মাসের মধ্যে দিল্লিতে আন্দোলনের ডাক অভিষেকের (Abhishek Banrjee)। পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার রাজধানীতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।                         

দিল্লিতে আন্দোলনের ডাক: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট শেষের এক মাসের মধ্যে দিল্লিতে আন্দোলন। প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন। মানুষের টাকা ফিরিয়ে আনার দায়িত্ব আমার। দিল্লিতে গিয়ে ১০ লক্ষ লোককে নিয়ে প্রতিবাদ সংগঠিত করবে। আপনারা সাথে থাকুন, টাকা আমি এনে দেব। কারও ক্ষমতা নেই, টাকা আটকাবে। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে। ইভিএমের বোতাম টিপে বিজেপিকে বিদায় দিন। আপনারা পিছিয়ে আসবেন না। সেন্ট্রাল ভিস্তা বানিয়েছে, কিন্তু আপনার মাথার উপর ছাদ নেই। মালদায় যদি আরও ২টো আসনে তৃণমূল জিতত, তাহলে ১০০ দিনের টাকা আটকাতো না।''

মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে এদিন অভিষেক বলেন, "মালদার মানুষের মধ্যে একটা রাস্তা খোলা আছে, দিল্লিতে গিয়ে বলা- এই টাকা আটকে রাখতে পারেন না। ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী ২ বার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে টাকা ছাড়তে বলেছেন, ছাড়েনি। গত ৫ এপ্রিল দিল্লিতে গিয়ে গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করে বলে টাকা ছাড়তে বলেছিলেন, গিরিরাজ আমাদের সঙ্গে দেখা করেননি। প্রদীপ মজুমদার কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠক করেছেন, টাকা আটকে রাখতে পারেন না। আমরা সৌজন্য দেখিয়েছি। আমাদের কাছে দুটো রাস্তা- এক হচ্ছে মোদির পা ধরো, আর দ্বিতীয় দিল্লিতে গিয়ে টাকা আদায়। আপনারা কী চান? পায়ে ধরো না দিল্লি চলো? সেই কারণে আমরা মানুষের পঞ্চায়েত করতে এখানে এসেছি।''                       

সুজাপুরের জনসভায় দাঁড়িয়ে এদিন বিরোধীদের একসঙ্গে আক্রমণ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "বাংলায় তো জানেন, বিজেপি কংগ্রেস সিপিএমের জোট হয়েছে। বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে বোঝাপড়া করে প্রার্থী দিয়েছে, অনেক জায়গায় ভাগাভাগি করে দিয়েছে। তৃণমূল সর্বত্র দিয়েছে। তৃণমূলের সঙ্গে একমাত্র মানুষের বোঝাপড়া, কোনও রাজনৈতিক নেতার সঙ্গে নয়।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget