এক্সপ্লোর

INDIA Bloc Meet: ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক? না কি কোনও বিশেষ কৌশল? আজ কী আলোচনা I.N.D.I.A শিবিরে?

Lok Sabha Election 2024:I.N.D.I.A জোটের প্রায় সব শরিক থাকলেও এদিনের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল ও পিডিপি। কেন?

কলকাতা: সপ্তম দফার ভোটের দিনই একসঙ্গে বসলেন I.N.D.I.A জোটের শরিকরা। ৪ জুন ভোটগণনা, সেদিনের কৌশল ঠিক করতেই এদিন বৈঠকে I.N.D.I.A জোট। বৈঠকের পরে বড়সড় দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

I.N.D.I.A জোটের প্রায় সব শরিক থাকলেও এদিনের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল ও পিডিপি। পিটিআই সূত্রের খবর, এদিনের বৈঠকে কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সিপিআই, ডিএমকে, জেএমএম, আপ, আরজেডি, শিব সেনা (UBT), এনসিপি (শরদ পওয়ার) শিবির উপস্থিত ছিল। মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ১ জুন বিকেলে বৈঠক হয়। 

তৃণমূল প্রধান ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এই বৈঠকে তাঁরা যোগ দিতে পারবেন না কারণ রাজ্যে ভোটগ্রহণ চলবে। অন্যদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ব্যক্তিগত কারণের কথা বলে এ দিনের বৈঠকে যোগ দেননি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 'আমি যেতে পারব না কারণ আমার মায়ের চোখে অস্ত্রোপচার হবে।'

কারা যোগ দিলেন বৈঠকে?
বিরোধী দলগুলির মধ্যে শরদ পওয়ার, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অনিল দেশাই, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, সঞ্জয় সিংহ, রাঘব চাড্ডা, চম্পাই সোরেন, কল্পনা সোরেন, টি আর বালু, ফারুক আবদুল্লা, ডি রাজা এবং মুকেশ সাহানি উপস্থিত ছিলেন। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, কেসি বেণুগোপাল।    

ডিএমকে নেতা এমকে স্ট্যালিন X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ৪ জুন ভারতে নতুন ভোর শুরু হবে। 

পিটিআই সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়্গে আগেই জানিয়েছিলেন যে এ দিনের বৈঠক ভোটগণনার প্রস্তুতি নিয়েই ছিল। গণনার দিন ইভিএম নিয়ে কী ধরনের সতর্কতা নিতে হবে এবং ফর্ম ১৭সি নিয়ে আলোচনা ছিল। 

এদিন বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, I.N.D.I.A জোট এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ২৯৫-এরও বেশি আসনে জিতবে। আগামীর সরকার I.N.D.I.A জোটই তৈরি করবে বলে দাবি করেছেন খাড়্গে।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget