এক্সপ্লোর

Bengal Election 2026 : 'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের

Arabul Islam: তৃণমূলে থাকাকালীন, সিপিএমের ওপর হামলায় বারবার নাম জড়িয়েছে আরাবুল ইসলামের।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ক্য়ানিং পূর্বে আরাবুল ইসলামকে প্রার্থী করেছে ISF। তৃণমূলে থাকাকালীন, সিপিএমের ওপর হামলায় বারবার নাম জড়িয়েছে আরাবুল ইসলামের। এহেন আরাবুলকে নিয়ে কোন পথে হাঁটতে চলেছে বামেরা ও আইএসএফ ? উভয়ের জোট প্রক্রিয়ায়ই বা কোথায় দাঁড়িয়ে ? এনিয়ে এবিপি আনন্দর প্রতিনিধিকে দলের অবস্থান জানালেন ISF নেতা নৌশাদ সিদ্দিকি।  

এবিপি আনন্দ : আপনাদের সঙ্গে বামেদের জোট কোথায় দাঁড়িয়ে আছে ?

নৌশাদ সিদ্দিকি : আমরা দীর্ঘ ৮ মাস ধরে চেষ্টা করেছিলাম। প্রথম জাতীয় কংগ্রেস, বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ দলগুলিকে এক এক করে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। প্রথমে জাতীয় কংগ্রেস বেরিয়ে চলে গেল। তারা আলাদা ঘোষণা দিল। ২৯৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলে, বাম এবং কিছু ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে আলোচনা হচ্ছিল। বামেদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। উত্তর ২৪ পরগনা এবং আরও কয়েকটি জেলায় গুটিকয়েক সিটে এখনও তারা আমাদের সঙ্গে সম্মত হতে পারছে না বলে ওই অবস্থায় দাঁড়িয়ে আছি। বাকি অনেক সিটে আলোচনার মধ্যে আমরা স্থির করে নিয়েছি। ওই সিটগুলোয় আমরা যৌথভাবে কাজও শুরু করে দিয়েছি। 

এবিপি আনন্দ : কিন্তু, এখনও অনেক সিট রয়েছে যেগুলোতে আপনাদেরও প্রার্থী আছে, বামেদেরও প্রার্থী আছে...। সিপিএমও প্রার্থী দিয়েছে, আপনারাও প্রার্থী দিয়েছেন, কী হবে সেই সিটগুলোয় ?

নৌশাদ সিদ্দিকি : সেই সিটগুলোয় যাতে সিপিএম প্রার্থী তুলে নেয় তারজন্য আমরা বারবার আবেদন করছি। লজিক্যালি কেন আমরা প্রার্থী দিচ্ছি সেটাও বলেছি। এখনও তো নমিনেশন শুরু হয়নি। দেখুন না কী হয় !

এবিপি আনন্দ : সিপিএমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তারা আরাবুল ইসলামকে কোনওভাবেই মানবে না...

নৌশাদ সিদ্দিকি : প্রথম কথা হচ্ছে, বামেদের পক্ষ থেকে অফিসিয়ালি আমাদের জানানো হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কাকে প্রার্থী করব, না করব সেটা আমাদের তো কোনও দল ঠিক করে দিতে পারে না। ঠিক বামেরা কাকে প্রার্থী করবেন না করবেন, আমরাও বামেদের ঠিক করে দিতে পারি না। কিন্তু, যে কথা আপনি বললেন, বা আরাবুল সাহেব সম্পর্কে বললেন...আমাদের অফিসিয়ালি এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি। যা জেনেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি। 

প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীন, সিপিএমের ওপর হামলায় বারবার নাম জড়িয়েছে আরাবুল ইসলামের। ২০১২ সালে ভাঙড়ের বিজয়গঞ্জে সিপিএমের পার্টি অফিসে হামলা চালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল তৎকালীন তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

পরের বছর, অর্থাৎ ২০১৩ সালে বামেদের মিছিলে বোমা-গুলি নিয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও অভিযুক্ত ছিলেন আরাবুল ইসলাম। সম্প্রতি সেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে ISF-এ যোগ দেন। তাঁকে ক্য়ানিং পূর্বে প্রার্থীও করেছে নৌশাদ সিদ্দিকির দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget