এক্সপ্লোর

WB Election: 'উনি সিঙ্ঘম হলে আমরাও পুষ্পা, ঝুকে গা নেহি!' IPS অজয়কে কটাক্ষ জাহাঙ্গির খানের, ঠিক কী বললেন ?

Jahangir Khan And Ajay Pal Sharma Row : দ্বিতীয় দফার ভোটের আগে সিঙ্ঘম বনাম পুষ্পা। রুপোলী পর্দার দুই চরিত্রের বাস্তব-সংঘাতে বঙ্গ ভোটের হাওয়া গরম।

কলকাতা : দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে হঠাৎ একটা নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বড় বড় নেতা, প্রার্থীদের ছাড়িয়ে চর্চায় এখন আইপিএস অজয় পাল শর্মা। ইনি উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক। বাংলার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ তাঁকে করেছে নির্বাচন কমিশন। কিন্তু হঠাৎ চর্চায় কেন? কী এমন ঘটিয়েছেন? 

২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট রাজ্যে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। অজয় পাল শর্মা ২৭ এপ্রিল, সোমবার সকাল ১০টা নাগাদ ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে নিয়ে হানা দিয়েছিলেন। ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি ভয় দেখিয়ে ভোটার কার্ড হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ নিয়ে জাহাঙ্গীরের বাড়ির লোককে কড়া বার্তা দেন তিনি। অজয় পাল শর্মা সেই হুমকির বার্তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আর তারপর শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। কিন্তু বাংলা তো আছে বাংলাতেই। আইপিএস-এর এই সব ধমকে কে বা ভয় পায়। যার বিরুদ্ধে ধমক দিয়েছিলেন, পাল্টা সেই জাহাঙ্গিরই কড়া জবাব দিলেন আইপিএস-কে।

তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে অজয় পাল শর্মা বলেছিলেন, ''জাহাঙ্গীরের বাড়ির লোক এখানে উপস্থিত আছেন, তাকে ভালভাবে বুঝিয়ে বলে দাও, যে বার বার যে খবর আসছে লোককে ধমকানোর, এর কিন্তু ফল ভাল হবে না।'' এই কথার পাল্টা দিয়ে তৃণমূল নেতা ও প্রার্থী জাহাঙ্গির জানান, ''নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, তাতে কোনও পুলিশ অবজার্ভার নিজে উপস্থিতিতে থেকে কারোর বাড়ি গিয়ে কাউকে ধমক চমক দেওয়া। উনার যদি কিছু বলার থাকে, সেই এলাকার SP-কে বলবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু জানাতে পারেন। কিন্তু এটা না করে, উনি শুধু আমার বাড়িতে না, আমার কর্মীদের বাড়িতে গিয়েও ধমক চমক দিচ্ছেন।''

আরও পড়ুন : যোগীরাজ্যের IPS অফিসার এনকাউন্টার স্পেশালিস্ট 'দবং' অফিসারকে কটাক্ষ মহুয়া মৈত্রের!

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের এই সব ধমক চমক দিয়ে লাভ নেই। উনি যদি নিজেকে সিনেমার হিরোদের মত সিঙ্ঘম মনে করেন, তবে আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেহি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণতন্ত্রের কাছে। কোনও দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব না।''

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget