এক্সপ্লোর

Karnataka Election Result 2023: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে কে? চূড়ান্ত করবেন কংগ্রেস সভাপতি

CM in Karnataka Election Result 2023: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে কে? ব্যাঙ্গালোরের বৈঠকে নেওয়া কী সিদ্ধান্ত ?

বিজেন্দ্র সিংহ,ব্যাঙ্গালোর: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর (CM) চেয়ারে বসবেন কে? প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া? প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার? নাকি অন্য কেউ? চূড়ান্ত করবেন কংগ্রেস সভাপতি। ব্যাঙ্গালোরের বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৩ জন পর্যবেক্ষক। শেষে যেন মধ্যপ্রদেশ না হয়ে যায়, কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে দৌড়তে দেখা গিয়েছিল কর্ণাটক কংগ্রেসের দুই মহারথী। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। এই জুটির দৌড়েই কর্ণাটকে বিজেপিকে টেক্কা দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। কিন্তু, কন্নড়ভূমে মুখ্যমন্ত্রীর চেয়ারের দৌড়ে কে এগিয়ে? প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া? প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার? না কি অন্য কেউ? এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতিই।

২০১৮-তে জেডিএসের সঙ্গে জোট করে কর্ণাটকে সরকার গড়ে কংগ্রেস। একবছরের মধ্যে দু-দলের বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। এবার ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩-র থেকে আরও ২২টি আসন বেশি পেয়েছে কংগ্রেস। অর্থাৎ বিজেপির দ্বিগুণের বেশি আসন। ফলে একার জোরেই সরকার গড়তে পারবে কংগ্রেস। তা সত্বেও দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির মাথাব্যথা, মুখ্যমন্ত্রীর কুর্সির দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে। রবিবার সন্ধেয় ব্যাঙ্গালোরে কংগ্রেস সভাপতির পাঠানো ৩ পর্যবেক্ষক সুশীলকুমার শিন্ডে, জিতেন্দ্র সিং এবং দীপক বাবারিয়ার উপস্থিতিতে বৈঠক করেন কংগ্রেস বিধায়করা। সেই সময় বাইরে ভিড় করেছিলেন দুই নেতার অনুগামীরা।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সবে তো খেলা শুরু, কয়েকমাস অপেক্ষা করুন। আমার মনে হয়, যে সমস্ত লোকেরা লাফাচ্ছে, বিশেষ করে তৃণমূল, যারা লাফাচ্ছে কংগ্রেস সরকার গঠন নিয়ে, শেষে এটা যেন মধ্যপ্রদেশ না হয়ে যায়। সিদ্দারামাইয়া কুরুবা সম্প্রদায়ের বড় নেতা। আর ডি কে শিবকুমার কংগ্রেসের ভোক্কালিগা মুখ। সিদ্দারামাইয়া ৯ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আর ডি কে শিবকুমার এই নিয়ে জিতলেন ৮ বার। সিদ্দারামাইয়া যখন মুখ্যমন্ত্রী। তখন তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন ডি কে শিবকুমার। দু-জনেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। কিন্তু, নেতৃত্বের প্রশ্নে, এই দুই নেতার মধ্যে দ্বন্দ্বের চোরাস্রোতের তত্ত্ব বারবার সামনে এসেছে। শেষ পর্যন্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget